আবার টেলিভিশনে ফিরছেন ‘অপরাজিতা অপু’র ‘দিপু’, ওটিটির জনপ্রিয় অভিনেত্রীর সাথে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা রোহন

বর্তমানে বাংলা বিনোদনের (Bengali entertainment) চ্যানেলগুলিতে হুড়মুড়িয়ে আসছে একের পর এক ধারাবাহিক (Bengali serial)। তারমধ্যে কোনোটা জনপ্রিয়তা পাচ্ছে আবার কোনটা জনপ্রিয়তার অভাবে টিআরপি না থাকার দরুন শুরুতেই শেষ হয়ে যাচ্ছে।
আলো ছবির এক্কেবারে শেষ দৃশ্যের কথা মনে আছে নিশ্চয়? তরুণ মজুমদারের ওই কালজয়ী ছবিতেই প্রথমবার রুপোলি পর্দায় ধরা দিয়েছিল ছোট্ট অঙ্গনা (Angana Roy)। এখন সেই ছোট্ট মেয়েটি দর্শকদের কাছে জনপ্রিয় তারকা। তানসেনের তানপুরা, শ্রীকান্ত, ইন্দুবালা ভাতের হোটেল প্রভৃতির মতন জনপ্রিয় ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাকে। টলিউডে একেবারে পাকা অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি।
এইবার ছোট পর্দার দর্শকদের আনন্দ দিতে ধারাবাহিকে নায়িকার চরিত্রে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী অঙ্গনা। খুব তাড়াতাড়ি বাংলা ধারাবাহিকের একটি প্রথম সারির চ্যানেলে আসতে চলেছে তার প্রথম ধারাবাহিক। এখানে তিনি জুটি বাঁধবেন জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্যের সাথে।

এর আগে তাদের দুজনকে একসঙ্গে কখনো দেখেননি দর্শক মহল। রোহন এবং অঙ্গনা হতে চলেছেন দর্শকদের কাছে এক নতুন জুটি। এখানে রোহনের চরিত্রটি হবে পুলিশ অফিসারের আর অঙ্গনা হবে ডিটেকটিভ। দুই প্রেমিক প্রেমিকা একসাথে মিলে করবে রহস্যের সমাধান।

এখন প্রশ্ন হল কোন চ্যানেলে এবং কবে থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক? যতদূর জানা যাচ্ছে স্টার জলসায় আসতে চলেছে এই ধারাবাহিকটি। মূলত এসবিএফ প্রোডাকশন হাউজের অধীনে সম্প্রচারিত হবে এটি। পুজোর আগেই শুটিং শুরু করার কথা রয়েছে। ইতিমধ্যেই নায়ক নায়িকার লুক সেট হয়ে গিয়েছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি দর্শকদের আনন্দ দিতে এবং গোয়েন্দাগিরি করতে হাজির হচ্ছে রোহন অঙ্গনা।

