ভয়ংকর দুর্ঘটনায় মৃত্যুমুখে “বরণ” ধারাবাহিকের নায়িকা!সেই অভিজ্ঞতা জানালেন খোদ অভিনেত্রী

দর্শকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ছিল বরণ। ২০২১ সালের ৫ এপ্রিল শুরু হয়েছিল ‘বরণ’ (Boron)। একদম নতুন জুটি সুস্মিত মুখোপাধ্যায় (Sushmit Mukherjee) ও ইন্দ্রাণী পাল (Indrani Paul) তখন দর্শকদের মনও জয় করছিলেন। তবে পর্দার তিথি – রুদ্রিকের টক -ঝাল- মিষ্টি সম্পর্ক ধীরে ধীরে একঘেয়ে হয়ে উঠতে থাকে দর্শকদের কাছে। সেই প্রমাণ মিলছে টিআরপি তালিকায় (TRP)। এক সময় প্রথম ছয়ে থাকা এই মেগা, চলে যায় রেটিং চার্টের তলানিতে। যার জেরেই প্রাইম টাইমের স্লট থেকে সরিয়ে দেওয়া হয় ‘বরণ’-কে। এবং পরবর্তীতে শেষ হয়ে যায় এই ধারাবাহিক।
ধারাবাহিকটি শেষ হওয়ার পর থেকেই দর্শকরা অপেক্ষা করে বসে আছেন কবে এই ধারাবাহিকের নায়িকাদের আবারো নতুন কোন ধারাবাহিকের নতুন চরিত্রে দেখতে পাবেন তারা। এর মাঝেই এই ধারাবাহিকের নায়িকার সাথে ঘটে গেল এক ভয়ংকর দুর্ঘটনা। তবে কি এই দুর্ঘটনাই নতুন ধারাবাহিকে ফিরতে বাধা দিচ্ছে অভিনেত্রীকে?
ধারাবাহিকের নায়িকা দিদি নাম্বার ওয়ানে এসে এদিন জানান তাঁর প্রিয় বন্ধু এবং বান্ধবীর ছেলের এক বছরের জন্মদিনের পার্টি শেষে তাঁরা দুটো গাড়ি করে ফিরছিলেন। বন্ধুর ছেলেটি অন্যান্য দিন তাঁর মাকে ছেড়ে না গেলেও সেদিন অন্য গড়তে ঠাকুমার কাছে গিয়ে বসে। আর অভিনেত্রীর গাড়িতে তখন তিনি সহ তাঁর সেই বান্ধবী এবং বান্ধবীর শ্বশুর মশাই।
এমন সময় একটি গাড়ি এসে সোজা তাঁদের গাড়িতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তাঁদের গাড়ি অনেকটা স্কিট করে এগিয়ে যায়। সামনের গাড়িটিরও এক দশা। যদিও তাঁরা সবাই সুস্থ থাকলেও গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। পরে তাঁরা ধাতস্থ হয়ে বেরিয়ে দেখেন যে গাড়িটি তাঁদের ধাক্কা মেরেছে তার চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তিনি এতটাই নেশায় বুঁদ ছিলেন যে গাড়ি কাটাতে পারেননি। সোজা এসে তাঁদের গাড়িকে মারে।
এই ঘটনাটি ঘটে বরণ ধারাবাহিকের খলনায়িকা অনন্যা বিশ্বাসের সাথে। এতটা শুনেই শিউরে ওঠেন রচনা। বলেন, ‘অনেক বড় ফাঁড়া গেল। সবটাই আসলে উপরওয়ালার ইচ্ছে।’ উত্তরে অনন্যা বলেন, ‘হ্যাঁ এটাই হয়তো আয়ু। কিন্তু আমরা সবাই এতটাই সেদিন ভয় পেয়ে যাই যে ট্রমা থেকে বেরোতে অনেকদিন লেগে গিয়েছিল।’

