ষড়যন্ত্রের শিকার আনন্দী! তাকে লাহিড়ী বাড়ি থেকে বের করে দিল আদিদেব!

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘আনন্দী’ (Anandi)। নতুন ধারাবাহিকে আরও একবার জুটি হিসেবে দেখা যাচ্ছে অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra) এবং অভিনেতা ঋত্বিক মুখার্জিকে (Writwik Mukherjee)। এর আগেও জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিকে জুটি হিসেবে তাদের দেখেছেন দর্শক। এবারে দেখা যাক নতুন ধারাবাহিকে দর্শক তাদের কতটা ভালবাসা দেয়।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে ঠাম্মীকে লুচি খাওয়ানোর জন্য আদিদেবের কাছে বকা খেয়েছে আনন্দী। এরপর আদিদেবের কথা মতন ঠাম্মীর ডায়েট চার্ট ওষুধ সমস্ত কিছু বুঝে নিয়েছে ভালো করে। এরপর আনন্দীর আলাপ হয় নন্দিনীর সাথে। যদিও সেই আলাপ খুব একটা মধুর ছিল না। তবে এই নন্দিনীর সঠিক পরিচয় এখনো পাওয়া যায়নি। তিনি একজন শহরের নামী নার্সিংহোমের মালকিন। লাহিড়ী বাড়িতে তার উদ্যোগে আদিদেবের জন্য পার্টির আয়োজন করা হয়। কিন্তু সেই পার্টিতে আদিদেব উপস্থিত থাকবে না সে কথা স্পষ্ট জানিয়ে দেয় সে। এরপর সন্ধ্যেবেলা আনন্দী ঠাম্মীকে নিয়ে নিচে পার্টিতে গেলে সেখানে ঘর ভর্তি লোকের সামনে নিজের স্ত্রী ও মা কে অপমান করে আদিদেবের বাবা।

আনন্দী আজকের পর্ব ২৬ সেপ্টেম্বর (Anandi Today Episode 26 September)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদিদেব বাড়ি এসে দেখে তার মা ও ঠাম্মীকে অপমান করা হচ্ছে তখন আদিদেব এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে। বাবা এবং ছেলের মধ্যে সম্পর্কটা যে খুব ভালো নয় সেটা তাদের কথাবার্তার মধ্যে বোঝা যায়। এরপর আদিদেব উপরে এসে তার দিদি এবং বাড়ির সকল মেয়েদের প্রশ্ন করে এত বছর ধরে লাহিড়ী বাড়ির মেয়ে বউরা কোনদিনও এই ধরনের অনুষ্ঠানে যায়নি তবে হঠাৎ আজ কি হলো। তখন আদিদেবের দিদি বলে যে আনন্দী তার মা এবং ঠাম্মীকে নিয়ে নিচে গেছে। এই কথা শোনার পর আদিদেব আনন্দীর উপর বিশাল রেগে যায়। রেগে গিয়ে তাকে যা নয় তাই বলে। আনন্দী এত সাহস পেলো কোথা থেকে সেটা জানতে চায়।
আদিদেবের মুখে এত কড়া কথা শুনে আনন্দীর চোখে জল চলে আসে। এরপর আদিদেব আনন্দীকে বলে দেয় পরের দিন থেকে যেন আনন্দী এই বাড়িতে আর কাজে না আসে। আনন্দীর যেটা কাজ সে সেই কাজ না করে ঠাম্মীকে এবং মাকে নিয়ে নিচে যাওয়ায় তার জন্যই তাদের অপমানিত হতে হয়েছে। পরের দিন থেকে এই বাড়িতে আদিদেব আর আনন্দীকে দেখতে চায়। আদিদেবের এই সিদ্ধান্তে আনন্দীর খুব কষ্ট হয়। আনন্দীর চোখে জল দেখে ঠাম্মী আনন্দীর কাছে হাত জোর করে ক্ষমা চায়। তখন আনন্দী ঠাম্মিকে বলে ঠাম্মির এতে কোন দোষ নেই। এরপর আনন্দী নিজের ব্যাগ নিয়ে চুপচাপ লাহিড়ী বাড়ি ছেড়ে বেরিয়ে যায়।
এরপর আদিদেবও রোগী দেখার জন্য বাড়ি থেকে বেরোতে যায় ঠিক সেই সময় তার দাদা, কাকা তাকে পার্টিতে থাকার কথা বলে। এত রাতে আদিদেব রোগী দেখতে যাচ্ছে শুনে তার বাবাও অবাক হয়ে যায়। কিন্তু আদিদেব স্পষ্ট জানিয়ে দেয় তার কাছে এসব পার্টির থেকে রোগী দেখাটা বেশি গুরুত্বপূর্ণ। আর তার কাছে সব রোগী সমান। তাই তাকে যেতেই হবে, এই বলে বেরিয়ে যায় আদিদেব। অন্যদিকে লাহিড়ী বাড়ি থেকে বেরিয়ে এসে আনন্দী নিজের বাড়ির দিকে রওনা দেয়। তখনই তার পিছু করতে থাকে এক লম্পট ছেলে। ছেলেটি হলো আনন্দীর পাড়ার ছেলে যে আনন্দীকে উত্যক্ত করে। সে আনন্দীকে জোর করে তার সাথে নিয়ে যেতে চায় কিন্তু প্রথমবার আনন্দী নিজেকে রক্ষা করে সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু আবারো আনন্দীর পিছন পিছন আসতে থাকে ছেলেটি।
আরও পড়ুনঃ রাইয়ের সিঁদুরে মেঘ! হঠাৎ ফিরে এল অনির্বাণের প্রাক্তন স্ত্রী সন্তান!
আনন্দীকে বিপদের হাত থেকে বাঁচালো আদিদেব
এরপর আনন্দী দৌড়াতে দৌড়াতে এসে ধাক্কা খায় আদিদেবের গাড়ির সামনে। আনন্দীকে দেখে আদিদেব গাড়ি থেকে নেমে বকাবকি করতে শুরু করে। এরপর ওই ছেলেটি আনন্দীর হাত ধরে তাকে টেনে নিয়ে যেতে চায় তখনই তাকে বাধা দেয় আদিদেব। আদিদেব আনন্দীকে প্রশ্ন করে ছেলেটিকে সে চেনে কিনা, আনন্দীর মুখ দেখেই আদিদেব বুঝতে পারে আনন্দী বিপদে পড়েছে এরপর ছেলেটি সেখান থেকে মেরে তাড়িয়ে দেয় আদিদেব। তারপর আনন্দীকে তার বাড়ি ছেড়ে দিয়ে আসে নিজের গাড়ি করে। প্রথমদিকে আনন্দী রাজি না হলেও পরে আদিদেব জোর করায় রাজি হয়। এদিকে রাতের বেলা একটা ছেলের বড় গাড়িতে আনন্দী বাড়ি আসছে দেখে তার দাদা বৌদি তাকে অনেক খারাপ খারাপ কথা শোনাতে থাকে। সেই শুনে ঘর থেকে বেরিয়ে আসে আনন্দীর বাবা। এরপর আনন্দী তার বাবাকে সব ঘটনা বলে। আনন্দী তার বাবাকে জড়িয়ে কাঁদতে শুরু করে আজ লাহিড়ী বাড়িতে যা হলো তারজন্য সে মনে মনে অনেক কষ্ট পেয়েছে। এবারে দেখার অপেক্ষা আনন্দী কি আর কোনদিনও লাহিড়ী বাড়িতে ফিরতে পারবে কিনা।

