বাজিমাত করল ‘আনন্দী’! জমে গেল ধারাবাহিকের প্রথম পর্ব

আজ ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক ‘আনন্দী’ (Anandi)। আরো একবার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের জুটি দেখা যাবে টিভির পর্দায়। অর্থাৎ উর্মি সাত্যকির জুটি ফিরছে নতুন চরিত্রে। জি বাংলার ওই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই বহু মানুষ প্রতীক্ষায় ছিলেন তাদের নতুন করে পর্দায় দেখার জন্য। অবশেষে তাদের সেই আশা পূর্ণ হচ্ছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra) এবং অভিনেতা ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee)।
ধারাবাহিকের প্রোমো ভিডিও যেদিন থেকে সামনে এসেছে সেদিন থেকে দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ধারাবাহিকটি দেখার জন্য। আসলে এই পথ যদি না শেষ হয়ে ধারাবাহিকে উর্মি এবং সাত্যকির জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলাম দর্শক মহলে। অনেক ভালোবাসা দিয়েছিল তাদের জুটিকে। তাই তাদের জুটি আরো একবার টেলিভিশনের পর্দায় ফিরছে দেখে দর্শক তো অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। ধারাবাহিকে অন্বেষার চরিত্রের নাম আনন্দী। আনন্দী একজন নার্স এবং ঋত্বিকের চরিত্রের নাম আদি সে একজন ডাক্তার।

আনন্দী আজকের পর্ব ২৩ সেপ্টেম্বর (Anandi Today Episode 23 September)
ধারাবাহিকের আজকের প্রথম পর্বে দেখা যাবে আনন্দী একজন খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। যার বাড়িতে বাবা, দাদা এবং বৌদি রয়েছে। আনন্দী বাড়ির বেশিরভাগ দায়িত্বই সামলায়। সকালবেলা উঠে বাবা দাদা বাড়ির সকলের জন্য রান্না বান্না জলখাবার করে সে বেরিয়ে পড়েছে তার নার্সিং এর কাজে। সেখানে আনন্দী যার দেখাশোনা করছে সে হুইল চেয়ারে বসে রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে। সে হাঁটতে পারছে না তাকে সুস্থ করে তোলাই আনন্দীর কাজ। আজ সেই মেয়েটি অর্থাৎ দেবিকার জন্মদিন। আর জন্মদিনের দিনই আনন্দী ঠিক করেছে তাকে নতুন করে আবার নিজের পায়ে হাঁটাবে। গল্পের শুরুতেই দেখা যায় আনন্দী ভীষণ প্রাণোচ্ছল এবং হাসিখুশি স্বভাবের একটি মেয়ে। সে সব কাজ খুব পজিটিভ ভাবে করে। তার মুখে কখনো দুঃখ নেই। সবাইকে ভালো রাখা, আনন্দে রাখা, হাসিখুশি রাখাই তার কাজ।
এরপর আনন্দী গিয়ে পৌঁছায় দেবিকার বাড়িতে। দেবিকার জন্মদিন উপলক্ষে সুন্দর করে সাজিয়ে তোলে সবকিছু। দেবিকাকে খুশি করার জন্য নিজের হাতে লুচি তরকারি এবং পায়েস বানিয়ে নিয়ে আসে। সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবিকাকে সারপ্রাইজ দেয়। এরপর আনন্দী বলে তাকে আজকে নিজের পায়ে উঠে দাঁড়িয়ে আসতেই হবে খাবার টেবিলে পর্যন্ত। কিন্তু দেবিকা নিজের মনে জোর পায় না। আনন্দী তাকে অনেক কষ্টে সাহস যোগায়। এরপরে দেখা যায় আনন্দীর ভরসায় দেবিকা নিজের পায়ে উঠে দাঁড়ায়, প্রথমে সে হুরমুড়িয়ে পড়ে গেলেও পরে ঠিকই আবার নিজের একা একাই উঠে দাঁড়ায়।
আরও পড়ুনঃ সুরক্ষা বন্ধু ঘোষণার পরেই হেয়ার ড্রেসার এর আত্মহত্যার চেষ্টা! টলিউড অন্দরমহলে ঘটে গেল মর্মান্তিক ঘটনা
অন্যদিকে আদিও হলো একজন অনেক বড় ডাক্তার। তবে আনন্দীর মত এত হাসিখুশি নয়। সে সবসময় গম্ভীর, তার মুখটা বাংলার পাঁচের মত হয়ে থাকে তার মুখে এতোটুকু হাসি নেই। নিজের পেশেন্টদের সবসময় কড়া শাসনে রাখে সে। এরপরই দেখা যায় আদির পরিবার। একান্নবর্তী পরিবারই থাকে আদি। প্রমো ভিডিওতে যেমনটা দেখা গিয়েছিল ঠাম্মিকে ইনজেকশন দেওয়া নিয়ে হুলস্থুল পড়ে গিয়েছে গোটা বাড়িতে। তেমনটাই দেখা যাবে আজকের পর্বে। ঠাম্মিকে ইঞ্জেকশন দিতে গিয়ে নাজেহাল অবস্থা নার্সের। এরপরই আদির বাড়িতে এন্ট্রি হবে আনন্দীর আনন্দী কিভাবে ঠাম্মিকে নিজের মতো করে ইনজেকশন দিতে পারে সেটাই দেখার যাবে পরবর্তী পর্বে।

