‘খুব কষ্ট হতো, মনে হতো কবে…’ ভাড়া বাড়ির য’ন্ত্রণা থেকে নিজের প্রাসাদ! আরাত্রিকা মাইতির জীবন যুদ্ধ হার মানাবে সিনেমাকেও!

গ্ল্যামার জগতের ঝকঝকে পর্দার আড়ালে লুকিয়ে থাকে কঠিন বাস্তব আর লড়াইয়ের গল্প। সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জি বাংলার বিশেষ আড্ডা ‘মনের কথা’-য় নিজের জীবনের এমনই এক আবেগঘন অধ্যায় ভাগ করে নিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা এই অভিনেত্রীর আজকের সাফল্যের পেছনে রয়েছে বছরের পর বছর ধরে লালিত এক স্বপ্ন এবং অভাবের সাথে লড়াইয়ের এক দীর্ঘ ইতিহাস।
আড্ডার শুরুতেই আরাত্রিকা জানান, তাঁর শৈশব এবং বেড়ে ওঠা কেটেছে একটি ভাড়া বাড়িতে। নিজের বলতে কোনো স্থায়ী ঠিকানা ছিল না তাঁদের। ছোটবেলা থেকেই তাঁর মনে একটা জেদ কাজ করত যে, একদিন তাঁর নিজের একটা বাড়ি হবে। যেখানে মাথা গোঁজার ঠাঁই হবে তাঁর এবং তাঁর বাবা-মায়ের। সেই স্বপ্নকে বাস্তব করার লক্ষ্যেই তিনি বিনোদন জগতে নিজের জমি শক্ত করতে শুরু করেন এবং আজ তিনি সেই লড়াইতে জয়ী।
পরিবারের প্রতি আরাত্রিকার টান এবং ভালোবাসা অপরিসীম। বিশেষ করে মায়ের সাথে তাঁর সম্পর্ক অত্যন্ত নিবিড়। তিনি স্পষ্ট জানান, কর্মব্যস্ততার মাঝে সারাদিন তিনি মায়ের কথাই ভাবেন। এমনকি কেউ যদি তাঁর মায়ের সাথে সামান্যতম অভদ্র আচরণ করে, তবে তিনি তা কোনোভাবেই সহ্য করেন না। তাঁর জীবনের প্রতিটি কাজের মূল অনুপ্রেরণা হলো তাঁর মা এবং পরিবারের মুখে হাসি ফোটানো।
আরাত্রিকার অভিনয়ের হাতেখড়ি হয় সান বাংলার ‘অগ্নিশিখা’ ধারাবাহিকের মাধ্যমে। তবে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান জি বাংলার অত্যন্ত জনপ্রিয় মেগা সিরিয়াল ‘খেলনা বাড়ি’-তে ‘মিতুল’ চরিত্রে অভিনয় করে। এই একটি চরিত্র তাঁকে বাংলার ঘরে ঘরে পরিচিতি এনে দেয়। এরপর ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে ‘রাই’ চরিত্রে তাঁর পরিণত অভিনয় দর্শক ও সমালোচক উভয়েরই প্রশংসা কুড়ায়। ধারাবাহিকের পাশাপাশি তিনি একাধিক মহালয়ার বিশেষ অনুষ্ঠানে দেবী লক্ষ্মী ও দেবী রক্তদন্তিকার চরিত্রে অভিনয় করে নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছেন। খুব অল্প বয়সেই তিনি তাঁর অসাধারণ অভিব্যক্তি এবং অভিনয় দক্ষতার জন্য জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কার জয় করেছেন।
আরও পড়ুনঃ আসল অপরাধীকে ধরতে এবার মাঠে নামলো কৃশানু! কমলিনীর বুদ্ধিতে কি ফেঁসে যাবে বর্ষা? দুর্ধর্ষ আজকের পর্ব
বর্তমানে আরাত্রিকা জি বাংলার নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-তে ‘উজি’ চরিত্রে অভিনয় করছেন, যেখানে তাঁর দিদির চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রুতি দাসকে। তবে শুধু ছোট পর্দায় নয়, আরাত্রিকা পা রেখেছেন টলিউডের বড় পর্দাতেও। বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায় তিনি ‘লক্ষ্মীপ্রিয়া দেবী’র মতো একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিটির কাজ শেষ এবং এটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ঝাড়গ্রামের মেয়েটির বড় পর্দায় নিজের স্বপ্ন পূরণের এই যাত্রা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

