গল্পের পর এবার চুরি টাইটেল ট্র্যাক? ঠিক কী চুরি করল অমর সঙ্গীর টাইটেল ট্রাক?

জি বাংলার (Zee Bangla) পর্দায় আসছে নতুন ধারাবাহিক অমর সঙ্গী (Amor Songi)। সাংসারিক কূটকচালি নয়, ভালোবাসার গল্প নিয়ে পর্দায় আসতে চলেছে এই ধারাবাহিকটি। ১৯ দশকের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং বলি অভিনেত্রী অভিনেত্রী বিজয়েতা পণ্ডিত (Vijayta Pandit) অভিনীত অমর সঙ্গী সিনেমাটি আজও রয়ে গেছে বাঙালিদের মনে। এবার সেই নামেই আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক।

বেশ কিছুদিন আগে জি বাংলার পর্দায় মুক্তি পেয়েছিল ধারাবাহিকটির প্রথম ঝলক। যেখানে মুখ্য ভূমিকায় দেখা গেছে অভিনেত্রী অভিনেতা নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদলিকে। ধারাবাহিকেই প্রোমোতেই দেখা গেছে শ্রীকে ভীষণ ভালোবাসে রাজ। তবে এই ভালোবাসা মোড়া মিথ্যের চাদরে। বাস্তবে এক মধ্যবিত্ত পরিবারের ছেলে হলেও শ্রীর সামনে নিজেকে ধনী পরিবারের ছেলে হিসেবেই তুলে ধরেছে রাজ। যার রয়েছে গাড়ি, বাড়ি এবং অনেক প্রতিপত্তি।

কবে আসছে অমর সঙ্গী?

যদিও প্রোমোর শেষেই দেখা গেছে রাজের সত্যিটা জেনে গেছে শ্রী। তবে কি হতে তাদের ভালোবাসার? শ্রী কি ছেড়ে দেবে রাজকে? আপাতত সবটাই রহস্য। যার উন্মোচন হবে ১২ আগষ্ট দুপুর ২ টো ৩০ মিনিটে শুধুমাত্র জি বাংলার পর্দায়। তবে ধারাবাহিকের প্রথম ঝলকে শোনা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেই কালজয়ী অমর সঙ্গী গানটি। যেটি গেছিলেন স্বনামধন্য গায়ক কুমার শানু। প্রয়াত সঙ্গীত পরিচালক বাপ্পী লাহিড়ীর এই গানটি আজও শোনা যায় বাংলার ঘরে ঘরে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গান আসতেই অমর সঙ্গী গানটি আজও বেজে ওঠে বাংলার মাথায়। ফলে ধারাবাহিকের প্রোমোতে এই গানটি দেখে নস্টালজিক হয়ে পড়েছিলেন অনেকেই। অনেকেরই চোখের সামনে ভেসে উঠেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বিজয়েতা পণ্ডিতের অভিনীত গানের সেই দৃশ্যগুলো। তবে শুধু সেই গানটাই নয় এবার জি বাংলার পর্দায় মুক্তি পেল অমর সঙ্গীর নতুন টাইটেল ট্র্যাক।

আরো পড়ুন মা-ছেলেকে বাগে আনল কৌশিকী! উৎসবের পকেট ফাঁকা করে বড়লোকিয়ানা ঘুচিয়ে দিল!

কি দেখা গেছে অমর সঙ্গীর টাইটেল ট্র্যাকে?

ঈশান মিত্রের মিউজিক এবং শ্রীজাত বন্দোপাধ্যায়ের রচিত এই গানটি সম্প্রতি মুক্তি পেয়েছে জি বাংলার অফিসিয়াল পেজে। যেখানে দেখা গেছে গাড়ি ঠিক করছে রাজ আর তার পাশ দিয়ে চলে যাচ্ছে শ্রী। একে অপরের হাত ধরা, ভালোবেসে একে অপরের কাঁধে মাথা রাখা সহ নানান মিষ্টি ভালোবাসার মুহূর্ত ফুটে উঠেছে ধারাবাহিকের এই নতুন টাইটেল ট্র্যাকে। ক্যাপশনে লেখা “আসছে মন দেওয়া নেওয়ার মনকাড়া গল্প অমর সঙ্গী।” ধারাবাহিকের এই টাইটেল ট্র্যাক ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। ভিডিওটি ভরে গিয়েছে লাইক, কমেন্টে। গোটা মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েই হাজার হাজার দর্শকদের মন চুরি করে নিয়েছে অমর সঙ্গী এই টাইটেল ট্র্যাক। আপনাদের কেমন লাগল অমর সঙ্গীর নতুন টাইটেল ট্র্যাক?

Back to top button