পুনরায় স্টার জলসায় ফিরছে ‘আলতা ফড়িং’ খ্যাত অভিনেত্রী! প্রিয় অভিনেত্রী খেয়ালী মণ্ডলকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা

যারা নিয়মিত ধারাবাহিকের সঙ্গে যুক্ত তারা আলতা ফড়িং ধারাবাহিকের সম্পর্কে জেনে থাকবেন। কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে ধারাবাহিকটি, যার জেরে সিরিয়াল প্রেমীদের মধ্যে হইচই শুরু হয়েছিল। খেয়ালী মণ্ডল, অর্ণব বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিক দর্শকের বেশ পছন্দের। ফেসবুকেও এই সিরিয়ালের এপিসোড নিয়ে আলোচনা হয়। TRP র ভিত্তিতে অতীতে মিঠাই, গাঁটছড়া, ধুলোকণার মত সিরিয়ালকে টেক্কা দিয়েছে এই সিরিয়াল। নতুন সিরিয়ালগুলিকেও ভালো টক্কর দিয়েছে এই ধারাবাহিক।

ব্যাঙ্কুবাবু এবং অর্জুনের যাত্রা শেষ হয়ে যাক সেটা চাননি দর্শকরা। বর্তমানে বেশির ভাগ সিরিয়ালের সময়সীমা মাত্র কয়েক মাসের। সেখানে প্রায় এক বছর চলেছিল ফড়িং-এর গল্প। মাঝে টিআরপি তালিকায় উপরের দিকে জায়গাও করে নিয়েছিল এই সিরিয়াল। পরে গল্পের মোড় ঘুরে যায়। একের পর এক নতুন চরিত্রের আগমন হয়। নায়ক হয়ে যান খলনায়ক। ফড়িং ওরফে অভিনেত্রী খেয়ালি মণ্ডলের জীবনে আসেন নতুন নায়ক। সিরিয়ালে নায়িকার লড়াইয়ের সমাপ্তি।

এখন ধারাবাহিক মাত্রই টিআরপি। টিআরপি ছাড়া কিছুই চলে না। টিআরপি না থাকলে ধারাবাহিকও শেষ হয়ে যায়। ‘আলতা ফড়িং’ সিরিয়ালে নায়ককে করে ফেলা হয়েছিল খলনায়ক। নায়ক এবং খলনায়ক দুই চরিত্রে সমান দক্ষতা দেখিয়েছিলেন অভিনেতা। এবং নায়িকার বিপরীতে অন্য নায়ককে আনা আনা হয়েছিল। যাঁকে অতীতে ‘নেতাজি’ সিরিয়ালে নেতাজি, ‘গঙ্গারাম’ সিরিয়ালে গঙ্গারামের চরিত্রে দেখেছেন দর্শক।

সেই অভিষেক বসুকে মাচো লুকে নিয়ে আসা হয়েছিল সিরিয়ালে। নির্মাতাদের ভরসা ছিল, অভিষেকের আসায় সিরিয়ালের টিআরপি স্কোর আরও বাড়বে। কিন্তু তেমন একটা প্রভাব ফেলতে পারিনি, নির্মাতাদের এই পরিকল্পনা। তবুও বর্তমানে যে সমস্ত ধারাবাহিকগুলি শুরু হয়েছে এবং সাথে সাথে বন্ধ হয়ে গেছে তাদের থেকে অনেক ভালো পারফরমেন্স ছিল এই ধারাবাহিকের।

Alta phoring, Star jalsha, Bengali serial, আলতা ফড়িং, স্টার জলসা, বাংলা সিরিয়াল

তবে আর চিন্তা নেই ফের স্টার জলসায় ফিরতে চলেছে আলতা ফড়িং। তবে কোন ধারাবাহিকের মাধ্যমে নয়। আলতা ফড়িং এর নায়িকা খেয়ালী মন্ডল যে একসময় হয়ে উঠেছিল দর্শকদের মধ্যমণি সে রিয়েলিটি শো সুপার সিঙ্গার সিজন ৪ এর মাধ্যমে ধরা দেবে দর্শক মহলে। এই খবর পাওয়া মাত্র বেজায় খুশি ভক্তরা।

Back to top button