“সতীন কাঁটা” ফ্লপ খেয়ে গেল ‘লেডি গোয়েন্দা’-র কাছে! আবার একবার টপার ‘জগদ্ধাত্রী’! এই সপ্তাহের টিআরপি তালিকায় রইলো বিরাট পরিবর্তন

চলতি সপ্তাহে হোলি এবং দোল পূর্ণিমা থাকার কারণে বৃহস্পতিবার টিআরপি তালিকা প্রকাশ পায়নি। সেই জায়গায় প্রকাশ পেয়েছে শুক্রবার। আর সেই তালিকা প্রকাশ পেতেই বড়সড় চমক। গত সপ্তাহের কেবল সমস্যা থাকার জন্য জি বাংলা এবং স্টার জলসার ধারাবাহিক গুলির পয়েন্ট অনেকটাই কমে গিয়েছিল। তবে এই সপ্তাহে যে আরো একবার পয়েন্ট উঠবে তা সকলেই জানতো। কিন্তু প্রথম পাঁচের তালিকাতে এত বড়সড় রদবদল থাকবে সেটা কেউই ভাবতে পারেনি।

নতুন বছর পড়ার সাথে সাথেই স্টার জলসা ‘অনুরাগের ছোঁয়া’ বেঙ্গল টপারের স্থান ধরে রেখেছে। সেইভাবে এই সপ্তাহ টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অনুরাগের ছোঁয়া’। কিন্তু তারপরে পরপর চারটি স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গুলি। গত সপ্তাহে দেখা গিয়েছিল ‘জগদ্ধাত্রী’কে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল ‘নিম ফুলের মধু’। তবে এই সপ্তাহে আবার অনেকটা নিচে নেমে গেছে পর্না সৃজনের জুটি।

দ্বিতীয় স্থানে উঠে এসেছে জগদ্ধাত্রী। ৮.৫ নম্বর নিয়ে জগদ্ধাত্রী আবার একবার চ্যানেল টপার। একজন স্পেশাল ফোর্স পুলিশ অফিসার থেকে জগদ্ধাত্রী যে আস্তে আস্তে গোয়েন্দায় পরিণত হচ্ছে সেটা দর্শকের মনে ধরছে। কিন্তু উল্টোদিকে সৃজন পর্নার ‘নিম ফুলের মধু’তে “সতীন কাঁটার ব্রত” গত সপ্তাহে ম্যাজিক দেখাতে পারেনি।

যার জন্য গত সপ্তাহের দ্বিতীয় স্থান থেকে এই সপ্তাহে একেবারে নেমে গেছে পঞ্চম স্থানে। মাঝে দ্বিতীয় স্থানের পর তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরী এলো’ এবং চতুর্থ স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’। সেই সঙ্গে জি বাংলার একটা সময়ের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ আবার স্লট লিড করেছে।

তার বিপরীতে কিছু সপ্তাহ আগে শুরু হয়েছে লীনা গাঙ্গুলীর লেখা নতুন ধারাবাহিক ‘বালিঝর’। আর শুরুর প্রথম থেকে মিঠাই এর কাছে স্লট হারছে এই ধারাবাহিকটি। এই সপ্তাহেও তার কোন অন্যথা হয়নি।
এই সপ্তাহের বাংলার সেরা ৫
১ম •• অনুরাগে ছোঁয়া ৯.০
২য় •• জগদ্ধাত্রী ৮.৫
৩য় •• গৌরী এলো ৮.০
৪র্থ •• খেলনা বাড়ি ৭.৯
৫ম •• নিম ফুলের মধু ৭.৭
বিশেষ আকর্ষণ
বালিঝড় – ৩.৩
মিঠাই – ৬.৬

