শেষ মুহূর্তে সন্ধ্যার কথা ভেবে তারাকে চিনতে অস্বীকার করে পিসি ঠাম্মিকে ফাঁসিয়ে দিল আকাশ!

বর্তমানে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত একটি জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) হচ্ছে সন্ধ্যা তারা (Sandhya Tara)। এই ধারাবাহিকের নায়িকা হিসেবে অভিনয় করেছেন অন্বেষা হাজরা। নায়ক হিসেবে রয়েছেন নবাগত অভিনেতা সৌরজিত ব্যানার্জি। দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করেছেন অমৃতা দেবনাথ। ত্রিকোণ প্রেম নিয়ে গল্পের শুরু হলেও ধীরে ধীরে নায়ক নায়িকার মধ্যে গড়ে উঠছে সখ্যতা।
এ দিনের পর্বে দেখা যায় সন্ধ্যার জন্য বিজয়া আয়োজন করেছে একটি বড় উৎসবের। সেখানে সন্ধ্যা সবার উদ্দেশ্যে বলে, “এবার এখানে এমন একজন আসতে চলেছে যে আমাকে ভালবাসতে শিখিয়েছে।” এরপর সেখানে প্রবেশ করে বৈষ্ণবী পিসি। গান গেয়ে সবার মন জয় করে নেয় সে।
কিন্তু এসব একটুও খুশি হয় না আকাশ উল্টে বৈষ্ণবী পিসিকে টাকা দিতে চায় আর এই ঘটনায় অপমানিত বোধ করে বৈষ্ণবী পিসি। বেশ দুঃখ পায়। এবং সন্ধ্যাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বলে সন্ধ্যা যেন তার বরকে সামলে রাখে কারণ সে সন্ধ্যাকে ছেড়ে চলে যেতে পারে।
খেলা জমে উঠেছে দেখে প্ল্যান করে শৈল, পিসি ঠাম্মি সেখানে উপস্থিত করে তারাকে। কাকা আকাশকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে, “চিনতে পারছিস তো তারাকে?” এরপর পিসি ঠাম্মি সবার সামনে বলে দেয় যে সন্ধ্যার ছোট বোন তারাই আকাশের প্রেমিকা। শুনে খুব রেগে যায় সন্ধ্যা।
এরপর বিজয়া সরাসরি প্রশ্ন করে আকাশকে। আকাশ অনেক ভাবনা চিন্তা করে তারাকে চিনতে অস্বীকার করে। এরপর একটু শান্তি পায় তারা এবং ভয় দূর হয় সন্ধ্যার। এরপর আকাশ তারাকে বলে আজ সে মিথ্যে কথা বলেছে কারণ সে চায় না সন্ধ্যা একেবারে মরে যাক। আকাশ চায় সন্ধ্যাকে তিলে তিলে মারতে এই শুনে ভেঙে পড়ে তারা।

