আকাশ চললো তারার কাছে পিছু নিল সন্ধ্যা! এবার কলকাতায় হবে সব সত্যি ফাঁস?
আকাশের জীবনে আবার তারার আগমন, এবার কি হবে তিন জনের ভবিষ্যত? সন্ধ্যা কি আকাশের যোগ্য হওয়ার আগেই সব জেনে যাবে সত্যি?

কয়েক মাস হল স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে সন্ধ্যা তারা (Sandhya Tara) ধারাবাহিকটি (Bengali Serial)। প্রথম দিকে এই ধারাবাহিকটি চ্যানেলকে তেমন ভালো ফল দিতে না পারলেও ধীরে ধীরে ধারাবাহিকটি দর্শকদের মনের মতন হয়ে উঠছে। ধারাবাহিকের প্রধান অভিনেত্রী অন্বেষা হাজরার অভিনয় প্রতিনিয়ত মুগ্ধ করছে দর্শকদের।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। যা দেখে একদিকে যেমন মজা পাবেন দর্শকরা, অন্যদিকে তেমনি এক অদ্ভুত ভয় কাজ করতে চলেছে তা বলাই বাহুল্য। সন্ধ্যা যেখানে থাকবে সেই জায়গাটাকে মাতিয়ে রাখবে এটাই স্বাভাবিক কিন্তু এইবার সে মুখোমুখি হতে চলেছে তার নিজের বোনের।
প্রোমোতে দেখা যায় আকাশকে সন্ধ্যা একপ্রকার টানতে টানতে এনে চেয়ারে বসিয়ে দেয়। আর তার পায়ে ফুলের মালা রেখে আরতি করা শুরু করে। সন্ধ্যা আকাশকে বলে, আকাশ তার মাস্টার মশাই, সে যেন সন্ধাকে সমস্ত কিছু শিখিয়ে পরিয়ে তার যোগ্য করে নেয়। এই দেখে ভীষণ বিরক্ত হয় আকাশ।
এরপর চেয়ার থেকে উঠে আকাশ তার মাকে বলে সে কলকাতায় চলে যাচ্ছে আর কোনদিনও ফিরবে না। আর তারাকে ফোন করে বলে সে তারার কাছে আসছে। এই শুনে ভয় কেঁপে ওঠে তারার মন। সে কি করবে ভেবে পায় না। তবে এইবার আকাশ আর একা নেই তার সাথে যাচ্ছে সন্ধ্যাও।
আকাশ বেরিয়ে যাওয়ার পর সন্ধ্যাও আকাশের মতন করে তার শাশুড়ি মাকে বলে সে কলকাতায় যাচ্ছে আর তার স্বামীকে নিয়েই ফিরবে। এই বলে আকাশের গাড়ির পিছনে ঢুকে গিয়ে লুকিয়ে পড়ে সে। এইবার সন্ধ্যা মুখোমুখি হতে চলেছে তারা। কিভাবে এই মহা বিপদের হাত থেকে দিদির সংসারটাকে রক্ষা করবে তারা?

