শেষ হয়ে যাচ্ছে প্রধান চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক! শুরু হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই কেন শেষের সিদ্ধান্ত, কী জানাচ্ছেন মুখ্য অভিনেত্রী?

এখন একের পর এক ধারাবাহিক শেষ হওয়ার রমরমা দেখা যাচ্ছে। জি থেকে স্টার, সব জায়গায় একই খবর। সবার পছন্দের একটার পর একটা ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে । এতে দর্শকরা ক্ষুব্ধ হচ্ছেন চ্যানেল কর্তৃপক্ষের উপর। কেন তাদের পছন্দের ধারাবাহিক শেষ করে দেওয়া হচ্ছে। টিআরপি যথেষ্ট ভালো থাকা সত্ত্বেও শেষ করে দেওয়া হচ্ছে।
সম্প্রতি খবর পাওয়া গেছে এই মাসেই শেষ হয়ে যাচ্ছে চারটি জনপ্রিয় সিরিয়ালের শুটিং। আর এই চারটি ধারাবাহিকই বেশ জনপ্রিয় দর্শকমহলের কাছে। ধারাবাহিক শেষ হওয়ার খবর পেতেই হতাশায় ভেঙে পড়েছেন দর্শকরা। সদ্য শুরু হয়েছিল এই চারটি ধারাবাহিক। এই ধারাবাহিক গুলিরে গল্প বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। তাহলে কেন ধারাবাহিকগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ?
ধারাবাহিকে অভিনয় করতে করতে, দীর্ঘদিন একটি চরিত্রের সঙ্গে যুক্ত থাকতে থাকতে, তার গল্প বলতে গিয়ে সেই চরিত্রগুলো, সহকর্মীদের সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে। তৈরি হয় সুসম্পর্ক। আর যখন সেই ধারাবাহিক শেষ হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই একটা মন খারাপ কাজ করে। শূন্যতা ঘিরে ধরে। এবার তেমন ভাবেই সময়ের নিয়মে শেষ হল আকাশ আট চ্যানেলের এই জনপ্রিয় সিরিয়াল।
টিআরপি কম থাকায় বন্ধ হয়ে যাচ্ছে আকাশ আটের এই ধারাবাহিক। ৩০ মার্চ শেষ হয় শ্রেয়সীর শ্যুটিং। এদিন গোটা টিম কেক কেটে সফর শেষের উদযাপন করে। এই ধারাবাহিকের নাম ভূমিকায় দেখা গিয়েছিল অর্কজা আচার্যকে। তাঁর বিপরীতে এই ধারাবাহিকে দেখা যেত সায়ন কর্মকারকে। সুশান্ত বসু পরিচালিত এই ধারাবাহিকটি এই চ্যানেলে নিয়মিত রাত ৯.৩০ টায় দেখা যেত। কেবল রবিবার সম্প্রচারিত হতো না এই ধারাবাহিক।
শেষ হয়ে যাচ্ছে শুটিং তাই বেশ মন খারাপের সুর দেখা যায় শ্রেয়সী ওরফে অর্কজার পোস্টে। তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিক নিয়ে একটি লেখা লেখেন। ফেসবুকের এই পোস্টে অভিনেত্রী লেখেন, ‘গল্প ফুরিয়ে যায়, চরিত্রগুলো শুধু মনের আনাচে কানাচে থেকে যায়। আমরা মনের দরজা খুলে উঁকি দিলেই তাদের আবার হয়ত দেখতে পাব। শ্রেয়সী, টিনটিন, ক্যাপ্টেন হ্যাডক, কমল, সুধা, রণিত, বিদিশা, সব্বাইকে। ভালো থেকো “শ্রেয়সী”, মনে থেকো।’

