মরণোত্তর সম্মান হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার মা
গতকাল টেলি একাডেমীর মঞ্চে মরণোত্তর সম্মান পেলেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, পুরস্কার হাতে নিয়েই কান্নায় ভেঙে পড়লেন তার মা

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে এক অন্যতম এবং জনপ্রিয় মুখ ছিলেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। ঐন্দ্রিলা সব্যসাচীর জুটিকে চেনেন না এমন মানুষ হয়তো খুব কমই রয়েছেন। দুর্ভাগ্যবশত কঠিন রোগে কয়েক মাস আগেই সব্যসাচীকে একা করে এবং মায়ের কোল খালি করে প্রয়াত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এদিন মরণোত্তর পুরস্কার নিতে এসে কান্নায় ভেঙে পড়লেন তার মা।
“মরণোত্তর কৃতী সম্মান নেওয়ার কি এটা সময়!” কান্নায় ভেঙে পড়লেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মা। বৃহস্পতিবার সন্ধ্যায় গোটা টেলিপাড়া একত্র হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের তরফে আয়োজন করা হয়েছিল বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই মরণোত্তর কৃতী সম্মান দেওয়া হয় ঐন্দ্রিলাকে।
মঞ্চে উঠে পুরস্কার নেওয়ার সময়ই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রীর মা। একই মঞ্চে পুরস্কৃত হয়েছেন সব্যসাচী চৌধুরীও। অভিনেতাকে সঙ্গে নিয়েই বসেছিলেন ঐন্দ্রিলার মা। গোটা দর্শকমহল সেদিন সাক্ষী হয়েছিলেন এক সন্তান হারা মায়ের চোখের জলের। অভিনেত্রী ঐন্দ্রিলা এক সময় ক্যান্সার থেকে সারভাইভ করলেও শেষ বার আর লড়াই করতে পারেননি তিনি।

পুরস্কার হাতে নিয়ে সাংবাদিকদের সামনে প্রয়াত অভিনেত্রীর মা শিখাদেবী বললেন, “পুরস্কার নিয়ে একটুও ভাল লাগেনি। এটা কি বয়স মরণোত্তর সম্মান পাওয়ার বয়স আমার মেয়েটার? খুব কষ্ট হচ্ছে। এমন সম্মান তো মঞ্চে উঠে ওর ছেলেমেয়ের নিতে যাওয়ার কথা ওর বয়সকালে। সেখানে আমাদের নিতে হল। এই কষ্টটা যে কী করে কমবে, কিছুতেই বুঝতে পারছি না। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতার জবাব নেই।”
ঐন্দ্রিলার একটি ইউটিউব চ্যানেল ছিল যেখানে ছোট ছোট সর্টস ভিডিও পোস্ট করতেন তিনি। সেটি আবার নতুন করে চালু করা হয়েছে এ প্রসঙ্গে ঐন্দ্রিলার বাড়ির লোকজন বললেন, ঐন্দ্রিলার স্বপ্নগুলোকে যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করছেন তারা। তাই ঐন্দ্রিলার কাছে কিছু বন্ধু এবং সব্যসাচী সবাই মিলে আবারো এই নতুন উদ্যোগটি নিয়েছেন।

