অহনার বর্তমান অবস্থার কথা জানল শ্যামলী অনিকেত! নতুন চাল চেলে অনিকেতের কাছে আসার চেষ্টা অহনার!
শ্যামলী-অনিকেতের জীবনে ঝড় তুলতে হাজির অহনা! অহনাকে উচিত জবাব দিতে চ্যালেঞ্জ ছুঁড়লো শ্যামলী

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Veseche)। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharjee) ও অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) অভিনীত এই ধারাবাহিক
টিআরপি তালিকায় প্রথম পাঁচের মধ্যে থাকবেই। নিত্য নতুন চমক এনে জনপ্রিয়তা বাড়িয়ে তুলছে জি বাংলার এই মেগা। আর এবার ধারাবাহিকে এন্ট্রি হলো নায়কের প্রাক্তনের! ডিভোর্সি অহনা আবার চাই অনিকেতের জীবনে ফিরতে। এদিকে জায়গা ছাড়তে নারাজ অনিকেতের সহধর্মিনী শ্যামলী।
প্রাক্তন অহনাকে দেখেই থমকে গেল অনেকেত!
জি বাংলার এই ধারাবাহিকে সম্প্রতি এসেছে বিরাট মোড় বদল। অনিকেত আর শ্যামলীর সম্পর্ক যখন একটু একটু করে ঠিক হওয়ার পর্যায়ে, তখনই অনিকেতের জীবনে কামব্যাক করলো তাঁর প্রাক্তন অহনা। একসময় অহনাকে প্রাণ ঢেলে ভালোবেসেছিল অনেকেত। অহনার সঙ্গে বিচ্ছেদ যন্ত্রণা আজও ভুলতে পারেনি সে। শ্যামলীকে বিয়ে করার পরেও মনে রয়ে গিয়েছে অহনার স্মৃতি।
ধারাবাহিকের পর্বে দেখা যায়, ক্লাবে ডিনার ডেটে গিয়েছে শ্যামলী আর অনিকেত। আর সেখানেই নিজের অতীতের কথা শ্যামলীর কাছে মেলে ধরে অনিকেত। ঠিক এমন সময় আশ্চর্যজনক ভাবেই প্রাক্তন অহনার সঙ্গে মুখোমুখি হয় অনিকেত। বহু বছর পর অহনাকে দেখে থমকে যায় অনিকেত। অহনাও অবাক হয়ে যায় বিবাহিত অনিকেতকে দেখে।
অহনার সামনে শ্যামলীকে ‘স্ত্রী’ পরিচয় দিল অনিকেত!
এতদিন শ্যামলীকে স্ত্রী হিসেবে মানেনি অনিকেত। কিন্তু অহনার সামনে শ্যামলীকে নিজের অর্ধাঙ্গিনী পরিচয় দিল ‘মন ভেসেছের’ নায়ক। এরপর দেখা যায়, অহনার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই মনখারাপ হয়েছে অনিকেতের। গান শুনতেও ভালো লাগছে না তাঁর। এদিকে, রাস্তার ধারে গাড়ি খারাপ হয়ে যেতে একা একা দাঁড়িয়ে থাকা অহনাকে বাড়ি অবধি পৌঁছে দেয় শ্যামলী ও অনিকেত। তখনই অনিকেত জানতে পারে, অহনার ডিভোর্স হয়ে গিয়েছে। ইচ্ছে করে নিজের ব্যাগটা অনিকেতের গাড়িতে রেখে নেমে যায় অহনা।
আরও পড়ুন: আগুনের মুখে অসহায় কথা! গোবর দেবীকে অনেক বড় বিপদের মুখে ঠেলে দিলো প্রান্তিক! তাকে কীভাবে বাঁচাবে তার পাচক মশাই?
ধারাবাহিকের পর্বে দেখা যায়, বাড়িতে ফিরে মনে মনে অহনা পরিকল্পনা করতে থাকে কিভাবে সে অনিকেতের জীবনে আবার ফিরে যেতে পারে। আর অন্যদিকে শ্যামলী ভাবতে থাকে, অহনার সঙ্গে অনিকেতের ঘনিষ্ঠতা সে কিছুতেই বাড়তে দেবে না। কেউ উড়ে এসে জুড়ে বসলেই জায়গা ছেড়ে দেবে না শ্যামলী। জোর গলায় শ্যামলী এই কথা বলতে, শ্যামলীর টিমমেটরা তাঁর পিঠ চাপড়ে দিতে থাকে। এখন অহনার জারিজুরিতে শ্যামলী কিভাবে মাত দেয়, সেটাই দেখার জন্য উদগ্রীব দর্শক।

