অনেকটা পিছিয়ে পড়লো ‘অনুরাগের ছোঁয়া’! আবার টিআরপি তালিকায় জ্যাস সান্যালের রাজ, সেরার তালিকা জি বাংলার কাছে খুঁজে পাওয়া যাচ্ছে না স্টার জলসাকে?

বাংলা টেলিভিশনে এই মুহূর্তে প্রতি সপ্তাহের টিআরপি তালিকায় থাকছে নানা রকম চমক। তবে গত সপ্তাহে দেখা গিয়েছিল কয়েক মাস ধরে টিআরপি তালিকার শীর্ষস্থান ধরে রাখা স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’কে হারিয়ে শীর্ষস্থান দখল করেছিল জি বাংলার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। তাই দুটি চ্যানেলের ভক্তরা মুখিয়ে ছিল এটা জানার জন্য যে কোন ধারাবাহিক এই সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করবে।

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা বেরিয়ে গেছে বৃহস্পতিবার তথা আজকে। আর সেখানে দেখা গিয়েছে টিআরপি তালিকার প্রথম পাঁচে চারটে ধারাবাহিকই জি বাংলার আর একটি ধারাবাহিক রয়েছে স্টার জলসার। আপনাদের নিশ্চয়ই জানার আগ্রহ হচ্ছে যে কোন ধারাবাহিক এই সপ্তাহে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করলো!

প্রসঙ্গত এই সপ্তাহে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘জগদ্ধাত্রী’ আর সেটাও আবার অনেক বড় একটি পয়েন্টের গ্যাপে। স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোয়া’কে হারিয়ে ৮.২ পেয়ে টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছে ‘জগদ্ধাত্রী’। সেই জায়গায় ৭.৭ পেয়ে বেশ অনেকটাই পিছিয়ে পড়েছে ‘অনুরাগের ছোঁয়া’। দ্বিতীয় স্থান দখলে থাকলেও শীর্ষস্থান থেকে বেশ অনেকটাই পিছিয়ে অনুরাগের ছোঁয়া।

প্রসঙ্গত জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকটির গত সপ্তাহে রীতিমতো টানটান উত্তেজনার পর্ব গেছে। একদিকে ছিল সাংভির বিয়ে এবং অন্যদিকে ছিল জগদ্ধাত্রী ও কৌশিকী মুখার্জির প্রাণের ওপর হামলা। সেই সবকিছুকে জগদ্ধাত্রী ও সয়ম্ভু মিলে আটকেছে এবং মুখার্জি বাড়ির প্রত্যেকটি মানুষকে রক্ষা করেছে। সে সঙ্গে সকলে মনে করছিল এবার হয়তো জগদ্ধাত্রীর আসল পরিচয় সকলের সামনে চলে আসবে।

কিন্তু সেটাও আসেনি। এখনো পর্যন্ত জগদ্ধাত্রীতে প্রতিটি দিন চলছে রীতিমতো টানটান উত্তেজনার। সম্প্রতি দেখা যাচ্ছে রাজনাথ মুখার্জি বাড়ির সকলের মুখে ঝামা ঘষে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুকে সেই বাড়ির সদস্য বলে মেনে নিয়েছে। শুধু তাই নয় পরবর্তী দিনে দেখা যেতে চলেছে বাড়ি থেকে সাংভির বিদায়ের সময় জগদ্ধাত্রীর হাতে বরণের ডালা তুলে দিয়েছে রাজনাথ মুখার্জি। এই সবকিছু নিয়ে যে জগদ্ধাত্রী এই মুহূর্তে দর্শকদের একেবারে চোখের মনি হয়ে উঠেছে তা বলাই বাহুল্য।

এক ঝলকে দেখে নিন এই সপ্তাহের বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায় প্রথম পাঁচে কোন কোন ধারাবাহিক রয়েছে!
১ম •• জগদ্ধাত্রী ৮.২
২য় •• অনুরাগের ছোঁয়া ৭.৭
৩য় •• গৌরী এলো ৭.৫
৪র্থ •• নিম ফুলের মধু ৭.৪
৫ম •• রাঙা বউ ৬.০

Back to top button