TRP: অনুরাগের ছোঁয়া টপার কিন্তু চমক রয়েছে প্রথম পাঁচে! কোথায় জগদ্ধাত্রী, ফুলকি? শিমুল কি রয়েছে সেরার তালিকায়? জানুন আজকের টিআরপি

বৃহস্পতিবার মানেই বাংলা টেলিভিশনের সিরিয়াল থেকে ননফিকশনাল শো সব কিছুরই ফলাফলের দিন। কোন ধারাবাহিক কোন ধারাবাহিককে পিছনে ফেলল অথবা কোন ধারাবাহিক সকলকে হারিয়ে টিআরপি তালিকায় প্রথম হল এই সব কিছু নিয়ে বাংলা টেলিভিশনের দর্শকরা মুখিয়ে থাকে টিআরপি তালিকা দেখার জন্য।
গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল না। কিন্তু গত সপ্তাহের টিআরপি তালিকায় ছিল অগাধ পরিবর্ত।ন দীর্ঘ কয়েক মাসের মতো গত সপ্তাহেও টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করে নিয়েছিল স্টার জলসার সব থেকে জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া, কিন্তু টিআরপি তালিকায় পরিবর্তনটা হয়েছিল দ্বিতীয় স্থান থেকে।
এতদিন দ্বিতীয় স্থান দখল করে রাখতো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী কিন্তু গত সপ্তাহে জগদ্ধাত্রী সঙ্গে জি বাংলার আরও একটি ধারাবাহিক, পাল্লা দিয়ে উঠে এসেছিল ফুলকি, সেই সঙ্গে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছিল সন্ধ্যাতারা। যে এতদিন প্রথম পাঁচে উঠতে পারেনি সে কিনা তৃতীয় স্থান দখল করে। এরই পরে চতুর্থ স্থান দখল করেন নিম ফুলের মধু তবে বিশেষ চমক ছিল পঞ্চম স্থানে। যে ধারাবাহিক এতদিন জনপ্রিয়তা পেয়েছে কিন্তু টিআরপি তালিকায় সেই রকম ফল করতে পারেনি সেই ধারাবাহিক অর্থাৎ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা দখল করে পঞ্চম স্থান।
তবে এই সপ্তাহেও বিশেষ কিছু পরিবর্তন হয়নি শীর্ষ তালিকায়। মিশকার মৃত্যু থেকে সূর্যকে মিথ্যা চক্রান্তে ফাঁসানো। এই সবকিছু নিয়েই আরো একবার টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করে নিয়েছে স্টার জলসার “অনুরাগের ছোঁয়া” এবং দ্বিতীয় স্থানে রয়েছে “ফুলকি ও জগদ্ধাত্রী”, তৃতীয় স্থানে “নিম ফুলের মধু”, চতুর্থ স্থানে “সন্ধ্যাতারা ও কার কাছে কই মনের কথা” এবং পঞ্চম স্থানে “হরগৌরী পাইস হোটেল”।
এই সপ্তাহের টিআরপি তালিকা দেখে বোঝাই যাচ্ছে যে আগামী দিনে টিআরপি তালিকায় বেশ চমক রয়েছে। বর্তমানে বাংলা টেলিভিশনের প্রথম সারির চ্যানেলগুলিতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক তাই প্রত্যেকটি নতুন ধারাবাহিক কীভাবে মানুষের মন জয় করছে তা বোঝা যাবে টিআরপি তালিকা দেখলেই।
এই সপ্তাহের বাংলা টেলিভিশন সেরা ৫
১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৫
২য় •• ফুলকি / জগদ্ধাত্রী ৭.৮
৩য় •• নিম ফুলের মধু ৭.৪
৪র্থ •• সন্ধ্যাতারা / কার কাছে কই ৭.২
৫ম •• হর গৌরী পাইস হোটেল ৬.৮

