মিঠাইয়ের পরে এবার বড়ো পর্দায় তার ‘শ্রীতমাদিদি’! দিয়া নতুন প্রজেক্টের খবর জানাতেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিল দর্শক

বাংলা সিরিয়াল জগতের বেশ পরিচিত মুখ অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়। ছ’বছর বয়স থেকে ধারাবাহিক এবং চলচ্চিত্রে অভিনয় শুরু দিয়া মুখোপাধ্যায়ের। মাত্র ২২ বছর বয়সেই রুপোলি জগতের ঘাত-প্রতিঘাতের সঙ্গে পরিচিত তিনি। বর্তমানে তাকে চেনেন না এমন সিরিয়াল প্রেমি খুব কমই আছেন।

২০১২ সালে ‘সতী’ ধারাবাহিক দিয়েই ছোট পর্দায় হাতেখড়ি হয়েছিল দিয়া মুখোপাধ্যায়ের। কেরিয়ারের শুরুর দিকে তিনি ‘যোশ’, ‘অগ্নিজল’ ও ‘এক মাসের গল্প’ ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। এছাড়াও তাঁকে একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে, যেগুলির মধ্যে তুমি এলে তাই, নজর, নেতাজি অন্যতম।

তবে তিনি সব থেকে বেশি যে ধারাবাহিকের মধ্যে দিয়ে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন সেটি হল মিঠাই। মিঠাই ধারাবাহিকে শ্রীতমার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন এই অভিনেত্রী। বর্তমানে দর্শকরা তাকে দিয়ার পরিবর্তে শ্রীতমা নামেই বেশি চেনেন। কিছুদিন হল শেষ হয়েছে মিঠাই। মিঠাইয়ের অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা ইতিমধ্যেই ধরা দিয়েছেন তাদের নতুন প্রজেক্টে।

কেউ ধরা দিয়েছেন ধারাবাহিকে আবার কেউ ডেবিউ করতে চলেছেন বড়ো পর্দায়। মিঠাই শেষ হওয়ার পর পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী দিয়া। এইবার ফিরে এসেই কাজে মন দিলেন তিনি। দর্শকরাও তাদের প্রিয় শ্রীতমাকে আবারও নতুন কোন চরিত্রে খুব তাড়াতাড়ি ফিরে পেতে চাইছিলেন।

তবে কি তিনি চলচ্চিত্রে ডেবিউ করতে চলেছেন? না এমন কোন খবর পাওয়া যায়নি। তবে তিনি নতুন কোন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন এই বিষয়টি নিশ্চিত। সম্প্রতি তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ফটো পোস্ট করেন, এই ছবিটি দেখে স্পষ্ট বোঝা যায় তিনি তার নতুন কাজের শুটিংয়ে রয়েছেন। আর এটা দেখার পর দর্শকরা আরও উৎসুক হয়ে উঠেছেন তাকে টেলিভিশনে পর্দায় দেখার জন্য।

 

View this post on Instagram

 

A post shared by Diya Mukherjee (@diya_dm_mukherjee)

Back to top button