আগেরটা ছিল শাকচুন্নি এবারেরটা আবার কোন পেত্নী? সতীন ছাড়া ফুলকির গতি নেই! শালিনী নাকি অহনা কে বেশি ভয়ংকর?

ধারাবাহিক (Bengali Serial) বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বিকেল বেলায় নিজেদের সমস্ত কাজ সেরে রেখে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে পড়ে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি তাদের বিনোদনের প্রতি অংশ হয়ে ওঠে। তাই জন্য ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি পিলার।
আর সেই ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ফুলকি। গত দু’বছরের বেশি সময় ধরে চলছে টেলিভিশনের পর্দায়। কিন্তু এখনো ধারাবাহিকের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। টিআরপি তালিকায় ফাটাফাটি ফলাফল করে প্রতি সপ্তাহে। সবসময় প্রথম তিনে থাকে ফুলকির নাম। প্রতিদিন থাকে ফুলকির টানটান উত্তেজনা পর্ব।
বর্তমানে ধারাবাহিকের গল্প দেখানো হচ্ছে ফুলকির জীবনে খুব আশ্চর্যজনকভাবেই এসেছে অরণ্য। যাকে একেবারে হুবহু রোহিতের মতো দেখতে। কিন্তু তার স্বভাব আচরণ কোন কিছুর সাথে রোহিতের কোন মিল নেই। কিন্তু ধীরে ধীরে অরণ্যের প্রতি ফুলকির মনোভাব পাল্টাচ্ছে। অরণ্য ফুলকির এত যত্ন নিচ্ছে এত খেয়াল রাখছে তাকে সবসময় আগলে রাখছে এই বিষয়টা যেন ফুলকি ধীরে ধীরে অনুভব করতে পারছে। কিন্তু এর মাঝেও বাধা। হঠাৎ করেই গল্পের মাঝে এন্ট্রি নিল অরণ্যর প্রাক্তন অহনা।
এর আগেও রোহিতের সাথে ফুলকির সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল শালিনী। যাকে ফুলকি শাকচুন্নি নাম দিয়েছিল। এবারে আবার নতুন শাকচুন্নি এল ফুলকির জীবনে। তবে কি অরণ্য এবং ফুলকির মধ্যে এই অহনা নতুন করে কোন বাধা নিয়ে আসতে চলেছে। অরণ্যর এই প্রাক্তন কি তবে ফুলকির ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াবে? ফুলকি জীবনে একজন শাকচুন্নি যাওয়ার পরেই আরো একজন শাকচুন্নির এন্ট্রি এই বিষয়টা দর্শকও মেনে নিতে পারছেন না।
আরও পড়ুনঃ প্রতিযোগিতা জিতে ফুলকির জন্য একি করলো অরণ্য! চমকে গেল রায়চৌধুরী পরিবার! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!
রোহিতের সাথে সম্পর্কের শুরুতে যেমন শালিনী ছিল বড় বাধা। ফুলকি সাথে রোহিতের সম্পর্ক খারাপ করতে শালিনী অনেক খারাপ ষড়যন্ত্র করেছিল। আর যেই ফুলকি একটু একটু করে অরণ্যের প্রতি নিজের অনুভূতি অনুভব করছে ঠিক তখনই তার প্রাক্তন এসে হাজির। এবারে কি অহনার কারণে ফুলকির জীবনে আসতে চলেছে বড় কোন বিপদ? দেখা যাক ধারাবাহিকের আগামি পর্বগুলিতে কি হয় অহ নাকি শালিনীর মতোই ভয়ংকর বিপত্তি নিয়ে আসবে ফুলকির জীবনে নাকি প্রাক্তনের হাত থেকে ফুলকিকে রক্ষা করতে পারবে অরণ্য।

