অন্তিম সপ্তাহে চমক টিআরপিতে দারুন রেজাল্ট ইচ্ছেপুতুলের! কেমন ফল করলো বঁধুয়া? সবাইকে চমকে দিয়ে বেঙ্গল টপার এই ধারাবাহিক

বর্তমানে বাংলা ধারাবাহিকগুলি (Bengali Serial) টিআরপির (trp) উপরে দাঁড়িয়ে। টিআরপির ওঠানামার উপর নির্ভর করেই ধারাবাহিকগুলির মেয়াদ স্থির হচ্ছে। টেলিভিশনের নামকরা চ্যানেলগুলিতে একের পর এক মেগা ধারাবাহিকের ঝাঁপ পড়ছে। যার অন্যতম কারণ হল জনপ্রিয়তার ফলাফল তথা টিআরপি তালিকা। বিশেষ করে জলসার ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকটি হঠাৎ করে শেষের পিছনে টিআরপির মুখ্য ভূমিকা রয়েছে।
প্রতি সপ্তাহের টিআরপির দিকে নজর থাকে দর্শক মহলেরও। কোন ধারাবাহিক এগিয়ে গেল আর কোন ধারাবাহিক কিছুটা পিছিয়ে পড়েছে তা জানতে ফলাফল তালিকায় নজর রাখেন দর্শক। গত সপ্তাহে জি বাংলা শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’। অন্তিম সপ্তাহে এই ধারাবাহিক কেমন ফল করল? সপ্তাহের বেঙ্গল টপার-ই বা কে? একনজরে দেখে নেওয়া যাক টিআরপি রেজাল্ট।
অন্তিম পর্বে পৌছে ‘ইচ্ছে পুতুলের’ ফলাফল বেশ ভালো। বলাইবাহুল্য, ভালো টিআরপি নিয়েই শেষ হয়েছে এই ধারাবাহিক। যার ফলে স্টার জলসার ‘তোমাদের রানী’-কে ছুঁয়ে ফেলেছে জি বাংলার ‘ইচ্ছে পুতুল’। সন্ধ্যা সাড়ে ছটার স্লটে আগের মতোই এগিয়ে থাকছে ‘গীতা এলএলবি’। কারণ ‘কার কাছে কই মনের কথা’ নতুন করে কোন চমক দেখাতে পারেনি। সন্ধ্যা সাতটার স্লটে ‘কথা’ ধীরে ধীরে দর্শকমনে জায়গা করে নিচ্ছে। তবে ‘কথা’ কে টপকে ‘জগদ্ধাত্রী’ বরাবরের মতোই এগিয়ে থাকছে।
জলসা পর্দার সাড়ে সাতটার স্লটে ‘সন্ধ্যাতারা’ শেষ হতে এখন সম্প্রচারিত হচ্ছে নতুন ধারাবাহিক ‘বঁধুয়া’। যা জি বাংলার ‘ফুলকির’ থেকে কিছুটা ব্যবধানে পিছিয়ে রয়েছে। রাত আটটায় প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে এগিয়ে থাকছে জি বাংলার ‘নিম ফুলের মধু’। স্টার জলসার ‘তুমি আশে পাশে থাকলে’ পিছিয়ে পড়ছে বারবার। রাত সাড়ে আটটায় বাজিমাত করছে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’।
আরো পড়ুন: হাজারো মেয়ের কঠিন দূর্দশার চিত্র তুলে ধরলো “মনের কথা”র বাস্তব প্রেক্ষাপট, নজর কাড়লো বিপাশা স্নেহা চ্যাটার্জী!
রাত নটার স্লটে ‘আলোর কোলের’ টিআরপি চোখে পড়ার মতোই। ‘জল থৈ থৈ ভালোবাসাকে’ পিছনে ফেলে ছুটছে ‘আলোর কোলে’। রাত সাড়ে নটায় ‘মিঠিঝোরার’ টিআরপি বাড়ছে। তবে এখনো এগিয়ে থাকছে ‘অনুরাগের ছোঁয়া’। রাত দশটায় ঐশানি বনাম মিলির টক্করে এগিয়ে থাকছে ‘হর গৌরী পাইস হোটেল’। রাত সাড়ে দশটায় ‘চিনিকে’ পরাস্ত করে এগিয়ে থাকছে জি বাংলার ‘মন দিতে চাই’। এই সপ্তাহে বেঙ্গল টপার হতে পারে ‘নিম ফুলের মধু’। তবে টিআরপি তালিকায় কে এক নম্বরে থাকছে তা নিয়ে চলবো না জল্পনা চলছেই।

