রুদ্রর পথে কাঁ’টা লাবণ্য! বউয়ের কাছে ধরা পরে গেল সে! ধুন্দুমার আজকের পর্ব

বাংলা সিরিয়াল গুলির মধ্যে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় সিরিয়াল হলো ফুলকি (Phulki)। এই ধারাবাহিক শুরুর সময় থেকেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়। টিআরপি তালিকাতেও প্রতি সপ্তাহতেই দারুণ ফলাফল করে ধারাবাহিকটি। মাঝেমধ্যে টিআরপি টপার হয়ে ওঠে ফুলকি। ধারাবাহিকের প্রতি সপ্তাহে থাকে নতুন নতুন টুইস্ট।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল ফুলকিরা সবাই মিলে হৈ-হুল্লোড় করতে একটি রিসোর্টে গিয়ে উঠেছে। সেখানে সবাই মিলে কিছুদিন আনন্দ খাওয়া দাওয়ার মাধ্যমে কাটাবে বলে ঠিক করেছে তারা। ফুলকিদের সাথে গিয়েছে রুদ্র ঈশিতা সকলেই। আসলে রুদ্রর উদ্দেশ্য হলো ফুলকিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। তাই তো রিসোর্টের যে দেখভাল করে তাকে বলে ভূতের গল্প বানিয়ে রেখেছে রুদ্র। যাতে ভূতের ভয় দেখিয়ে ফুলকিকে বিপদে ফেলা যায়। এদিকে ফুলকিরা যে ঘরে থাকবে সেই ঘরেই ফুলকির জন্য মৃ’ত্যু ফাঁদ পেতে রেখেছিল রুদ্র।

ফুলকি আজকের পর্ব ২রা অক্টোবর (Phulki Today Episode 2nd October)
ধারাবাহিক আজকের পর্বে দেখানো হবে ফুলকিদের। যে ঘরে থাকার কথা ছিল সেই ঘরে পারমিতাএবং অংশুমান এসে থাকে। তাই রুদ্রর প্ল্যান অনুযায়ী ফুলকির জন্য যে বিপদ অপেক্ষা করছিল সেটা এসে পড়ে অংশুর ওপর। পারমিতা এবং অংশুমান গল্প করতে করতে হঠাৎই পারমিতা দেখতে পায় মাথার উপর থেকে ফ্যানটা ঘুরতে ঘুরতে নিচের দিকে পড়তে থাকে, তখনই সে অংশুমানকে সাবধান করে, বড় বিপদ না হলেও অংশুমানের মাথায় অনেকটাই কেটে যায়। এরপর পারমিতা সকলকে চিৎকার করে তাদের ঘরে ডাকে। সকলে এসে দেখে মাথার উপর থেকে ফ্যান খুলে পড়েছে এবং অংশুমান তাতে আহত হয়েছে। এই ঘটনা দেখে প্রত্যেকেরই মনে ভয় ধরে যায়। অন্যদিকে রুদ্র তো মনে মনে ভাবতে থাকে এতক্ষণে ফুলকি মাথায় ফ্যানটা পড়ে তার মাথা ফেটে যাওয়ার কথা। তখনই লাবু রুদ্রকে ডাকে, ফুলকিদের ঘরে রুদ্র এসে দেখে ফুলকি এবারও বেঁচে গেছে। এরপরে রুদ্র নাটক করে ডেকে আনে ওই বাড়ির কেয়ারটেকারকে। সকলেই তাকে প্রশ্ন করে কিভাবে ফ্যান টা খুলে পড়লো। কেয়ারটেকার রুদ্রর বলা সেই ভূতের গল্প বলতে থাকে সকলকে। তিনি সাবধান করে দেন যাতে তারা এখানে না থাকে। কিন্তু সহজে তো সকলে এই ভূতের গল্প বিশ্বাস করে না।
এদিকে রুদ্র মনে মনে ভাবতে থাকে পরের দিন আবার নতুন করে ফুলকিকে বিপদে ফেলার জন্য প্ল্যান করতে হবে তাকে। এবারে ফুলকি যাতে কিছুতেই বেঁচে ফিরতে না পারে সেটা তাকে দেখতে হবে। ফুলকি ভাবতে থাকে এগুলো কি সবই কাকতালীয়? কারণ রাস্তায় বাসে যে ঘটনা ঘটেছিল ফুলকির সাথে সেটা এক্সিডেন্ট হলেও এই ঘরে কি করে এই ঘটনা ঘটলো, তাহলে কি সব বিপদে ফুলকির জন্যই অপেক্ষা করছিল? নাকি আসলেই ভূতের উৎপাত রয়েছে এই রিসোর্টে। পরের দিন সকালে রুদ্র কেয়ারটেকারকে আবারো নতুন করে ফুলকির জন্য ফাঁদ পাততে বলে। সকলকে ভালো মতো বোঝাতে হবে যে ভূতের উৎপাত রয়েছে এখানে। গল্পটা আরো ভালো জমজমাট করতে হবে যাতে সকলে বিশ্বাস করে। এরপর লাবু রুদ্রকে চা দিতে এসে কেয়ারটেকারের সঙ্গে কথা বলতে দেখে ফেলে। লাবুকে দেখে সাবধান হয়ে যায় তারা। এরপর লাবু প্রশ্ন করে রুদ্র ওই কেয়ারটেকারের সঙ্গে কি এত আলোচনা করছিল। রুদ্র ঘাবড়ে গেলেও কোন ভাবে ম্যানেজ দেয় মিথ্যা কথা বলে। এরপরে রুদ্র হঠাৎই চা ঠাণ্ডা হয়ে যাবার কারণে লাবুর উপরে আবার অত্যাচার করতে থাকে। সেই সময় সেই দৃশ্য দেখে ফেলে ফুলকি। মনে মনে ভাবতে থাকে রুদ্র তার মানে একটুও পাল্টায়নি সবার সামনে ভালো সাজানো নাটক করছে।
আরও পড়ুনঃ এই প্রথম কোন স্বার্থ ছাড়া পর্ণার পাশে কৃষ্ণা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এরপরে ফুলকি এসে তাদের বলে রুমাল চোর খেলার আয়োজন করা হয়েছে। সবাই যেন নিচে তাড়াতাড়ি এসে যায়। এরপরে দেখা যায় বাড়ির সকলে মিলে গোল হয়ে বসে রুমাল চোর খেলে। সেই সময়ে হঠাৎ ফুলকি তমালকে একটা বদ বুদ্ধি দেয়। তমাল ঈশিতার থেকে বদলা নেওয়ার জন্য তার পেছনে রুমাল রাখে কিন্তু ঈশিতা সেটা ধরতে পারে না l এরপর তমাল এসে ঈশিতার পিঠে একটা কিল বসায় আর এতেই প্রত্যেকেই ভীষণ মজা পায়। এবারে দেখার অপেক্ষায় রুদ্র ফুলকির ওপর প্রতিশোধ নিতে আর নতুন কি কি প্ল্যান করে।

