আদৃত সৌমিতৃষার দূরত্ব এখন অতীত! সোনার সংসারেই প্রিয় জুটি মিঠাই সিদ্ধার্থকে আরো কাছাকাছি দেখতে পাবে দর্শকরা! সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে আনন্দে লাফাচ্ছে মিঠাই ভক্তরা

বাংলা টেলিভিশনের ইতিহাসে ‘মিঠাই’ ধারাবাহিক যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে এটা বর্তমান সময়ে খুব কমই দেখা গেছে। একটা সময় ৫৬ বার টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছিল এই ধারাবাহিক। সেই সঙ্গে দু বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় রীতিমতো জনপ্রিয়তা ধরে রাখা তা কিন্তু কোন ধারাবাহিকের জন্যই সহজ কথা নয়। তবে এই ধারাবাহিকের মধ্য মনি যারা অর্থাৎ নায়ক এবং নায়িকা দুজনকেই খুবই ভালবাসে দর্শকরা। তাদের মধ্যে সম্পর্ক নিয়ে নানান জল্পনা আগেই রয়েছে সোশ্যাল মিডিয়াতে।
তাদের দুজনকে জুটি হিসেবে দর্শক অত্যন্ত পছন্দ করে টিভির পর্দায় দেখতে। আর হবে না এই বা কেন মিঠাই সিদ্ধার্থের জুটি ধারাবাহিকে অত্যন্ত সুন্দর একটি জুটি আর গোটা দু’বছর ধরে তারা যেভাবে একে অপরের পাশে দাঁড়িয়েছে তাতে সেই জুটি সকলের প্রিয় না হয়ে কোন উপায় ছিল না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় জল্পনা যে পর্দার সামনে যতই তাদের সম্পর্ক মধুর দেখানো হোক না কেন বাস্তবে খুবই তিক্ত সেই সম্পর্ক।

ধারাবাহিক শুরুর প্রথম দিকে যতই একে অপরের সঙ্গে খুনসুটি করতে দেখা গিয়ে থাকুক না কেন বর্তমানে সেই সম্পর্ক আর আগের মত নেই। কিন্তু পুরোটাই রয়েছে সোশ্যাল মিডিয়ায় জল্পনা অভিনেতা-অভিনেত্রী কখনোই এই জল্পনাতে কান দেননি। তবে মিঠাই ধারাবাহিকের অফ স্ক্রিনের কোন ভিডিও পরবর্তীকালে দেখা গেলে আর সেভাবে একে অপরের সঙ্গে খুনসুটি করতে দেখা যেত না সৌমিতৃষা এবং আদৃতকে যার জন্য দর্শকরা জল্পনাকেই সত্যি বলে মেনে এসেছে ।

কিন্তু দর্শকদের মন তো কিছুতেই বাঁধ মানতে চায় না। তারা বারবার সৌমিতৃষা এবং আদৃতকে একসঙ্গে ক্যামেরার সামনে দেখতে চায়। কিছু দিন আগেই জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডের প্রোমো সামনে এসেছিল সেখানেও পর্দার মিঠাই রানী এবং তার উচ্ছে বাবুকে বেশিক্ষণ একসাথে দেখা যায়নি। যা নিয়ে বেজায় চটেছিল মিঠাই ভক্তদের একাংশ। কিন্তু তাদের সেই আশা এবার পূরণ করল জি বাংলা।

আজি জি বাংলার সোশ্যাল মিডিয়া পেজে মিঠাই এবং তার উৎসব বাবুর সুন্দর মুহূর্তের একটি ভিডিও বা ফটোশুটের অফ স্কিন খুনসুটি শেয়ার করা হয়েছে। যা দেখে আরো একবার আবেগপ্রবণ হয়ে পড়েছে মিঠাই ভক্তরা। সোনার সংসার অ্যাওয়ার্ডের প্রমতে যে হলুদ রঙের শাড়ি এবং হলুদ রঙের পাঞ্জাবিতে দেখা গিয়েছিল মিঠাই এবং সিদ্ধার্ত কে সেই ভাবেই তারা ফটোশুট করেছে। আর পর্দার মিঠাই সিদ্ধান্তকে এত সুন্দর একসাথে দেখে আনন্দে উচ্ছাসিত হয়ে পড়েছে মিঠাই ভক্তরা।
View this post on Instagram

