জলসার পর্দায় আসছে “অধিলক্ষ্মী”! এই মেগার হাত ধরেই ফিরছে হারিয়ে যাওয়া প্রিয় নায়িকা!

বাংলা বিনোদনের (Entertainment) ক্ষেত্রে বাংলা ধারাবাহিকের (Bengali serial) ভূমিকা অপরিসীম। বর্তমানে বাংলার অধিকাংশ মানুষ বাংলায় বিনোদন উপভোগ করতে তাদের টেলিভিশনে (Bengali Television) সম্প্রচারিত বাংলা ধারাবাহিক গুলিকেই নিজেদের জীবনের অন্যতম অঙ্গ হিসেবে বেছে নিয়েছেন। এই বাংলা ধারাবাহিক প্রদর্শনকারী চ্যানেল গুলির মধ্যে অন্যতম হলো স্টার জলসা (Star jalsha)। আর এইবার এই জলসার পর্দায় আসতে চলেছে আরো এক নতুন ধারাবাহিক (New Serial)।
মাঝে জলসার ধারাবাহিকগুলি টিআরপি (TRP) তালিকাতে তার প্রতিপক্ষ চ্যানেলের প্রদর্শিত ধারাবাহিকগুলির তুলনায় বেশ কিছুটা পিছিয়ে পড়েছিল। কিন্তু বর্তমানে আবার একটু একটু করে নিজের পুরনো রুপে ফিরছে জলসা। গত কয়েক সপ্তাহের টিআরপি তালিকা পর্যবেক্ষণ করলে দেখা যাবে, জলসা তার প্রতিপক্ষ ধারাবাহিকগুলিকে হয় পরাস্ত করেছে নয়তো জোরদার টক্কর দিয়েছে।
ইতিমধ্যেই স্টার জলসা পর্দায় বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে। আসি নতুন ধারাবাহিকগুলি টিআরপি তালিকার প্রথম পাঁচে এখন থেকেই নিজেদের নাম লিখিয়ে নিয়েছে। এইবার স্টার জলসার পর্দায় আসতে চলেছে আরো এক নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ হল এখানে দেখা যেতে চলেছে হারিয়ে যাওয়া বহু পুরোনো এক জনপ্রিয় নায়িকাকে।
ধারাবাহিকের নাম অধিলক্ষ্মী। নামটা শুনলেই এক আধ্যাত্মিকতার অনুভূতি হতে পারে। তবে এই ধারাবাহিকটির গল্প ঠিক কেমন হবে এবং কোন দিকে এগোবে সেটা এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে জানা গিয়েছে এই ধারাবাহিকে জুটি বাঁধতে চলা অভিনেতা-অভিনেত্রীর নাম। এই ধারাবাহিকটি অন্য ধারাবাহিকের তুলনায় কিছুটা আলাদা সুরেই তার গল্প বাঁধতে চলেছে।
আরও পড়ুনঃ সুপায়নের পর্দা ফাঁ’স! আনন্দীর বুদ্ধিতে বন্ধ হলো মেডিনেসের কালোবাজারি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্র দেখা যাবে সবার প্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষকে। নায়কের চরিত্রে থাকবেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। গল্পটি ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউজের তরফ থেকে প্রকাশিত হবে। খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গল্পের প্রথম প্রচার ভিডিও। ঠিক কবে নাগাদ ধারাবাহিকটি জলসার পর্দায় সম্প্রচারিত হবে সেটা এখনো অব্দি স্পষ্টভাবে জানা যায়নি।


