‘আমরা একটা খুব খারাপ রাজনীতির শিকার, ২৯ বছর ইন্ডাস্ট্রিতে আছি প্রাপ্য সম্মানটুকু পাওয়ার কথা, এতো খারাপ অবস্থা কোনদিনও হয়নি!’ দীর্ঘ ৮ মাস হাতে নেই কাজ, সাক্ষাৎকারে বিস্ফোরক অভিনেত্রী তুলিকা বসু!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) জনপ্রিয় কিছু অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন তুলিকা বসু (Tulika Basu)। দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে জড়িত রয়েছেন অভিনেত্রী। বড় পর্দা হোক বা ছোট পর্দা সব জায়গা নিজের অভিনয়ের দক্ষতায় বারবার সকলের মন জিতে নিয়েছেন অভিনেত্রী।

বর্তমানে বেশিরভাগ সময়ই ছোট পর্দার বিভিন্ন ধারাবাহিকে মা শাশুড়ির চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তবে দীর্ঘ আট মাস হলো অভিনেত্রীর হাতে কোনো কাজ নেই। ওগো বধূ সুন্দরী, চুনী পান্না, কে আপন কে পর, বধূবরণ এর মতন একাধিক ধারাবাহিকে দাপটের সঙ্গে কাজ করেছেন। এছাড়াও বড় পর্দায় আওয়ারা, বাপি বাড়ি যা, টনিক, চ্যালেঞ্জ ২, কাছের মানুষের এর মতন অবন্তী ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী।

কখনো নেতিবাচক চরিত্র আবার কখনো ইতিবাচক চরিত্রে ধরা দিয়েছেন তুলিকা দাপটে শাশুড়ির চরিত্রেও যেমন অভিনয় করেছেন তেমন নরম স্বভাবের মায়ের চরিত্র ধরা দিয়েছেন অভিনেত্রী। কিন্তু এরকম একজন দাপটে অভিনেত্রীর হাতে দীর্ঘ আট মাস হয়ে গেল কোন কাজ নেই যা নিয়ে যা অবাক করেছে দর্শকদের। সেখানেই জানিয়েছেন দীর্ঘ আট মাস কাজ না থাকার পেছনের আসল কারণ।

অভিনেত্রী কে প্রশ্ন করা হয় দীর্ঘ আট মাস ধরে তিনি বাড়িতে বসে আছেন এটা কি নিজের ইচ্ছেতে নাকি হাতে কাজ না পাওয়ার কারণে। সাক্ষাৎকার অভিনেত্রী স্পষ্ট করে বলেন, ‘একেবারেই হাতে কাজ নেই। আগে তিন চার মাস বিরতি নিয়েছি একটি ধারাবাহিক করার পর এটা হল আমার জীবনের সবথেকে বড় বিরতি। তিন চার মাস বিরতিতে থাকলেও সব সময় ফোন আসতো অফার আসতো কিন্তু এখন সেটাও আসছে না। ধীরে ধীরে আমরা কোন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি সেটাই বুঝতে পারছি না। আমার ছেলে মেয়ে এবং এই অভিনয় আমার সন্তানের মত। দুজনের একজনকে ছাড়াও আমি বাঁচতে পারব না। সেখানে আট মাস হয়ে গেল হাতে কাজ নেই।’

আরও পড়ুনঃ চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে ফিরে আসছে রাজনন্দিনী! জিতুর প্রাক্তন স্ত্রী হিসেবে দেখা যাবে কাকে?

অভিনেত্রী আরও বলেন, ‘আর অভিনয় করা ছাড়া তো অন্য কিছু ভাবতেই পারিনা আমরা। কারণ প্রথম থেকেই ভেবে গেছি অভিনয় করব জীবনের শেষ দিন পর্যন্ত। তাই দ্বিতীয় প্ল্যান বা তৃতীয় প্ল্যান বলে কোনদিনই কিছু ছিল না। বর্তমানে ছবির সংখ্যা কমে যাচ্ছে, মেগা ধারাবাহিকের সংখ্যা কমে যাচ্ছে। যেখানে আগে বলতাম এটা আমাদের ইন্ডাস্ট্রি সেখানে আমাদের শব্দটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে। আমি ইন্ডাস্ট্রিতে ২৯ বছর কাজ করছি মানে আমার সেই সম্মানটা প্রাপ্য। আর আমার মনে হয় সত্যি কথা সঠিক জায়গায় বলে ফেলার কারণে কাজের সংখ্যা কমছে। আমরা খুব খারাপ একটা রাজনীতির শিকার এইটুকুই বলতে পারি।’

Back to top button