বালিঝড় শেষ হতেই ভোল পাল্টে ফেলল ‘ঝোড়া’ তৃণা সাহা! প্রতিপক্ষ চ্যানেলে নতুন চরিত্রে ফিরছে জলসা কন্যা! এবার কোন ভূমিকা?

এখন একটি ধারাবাহিকের টিকে থাকার জন্য শুরু থেকে শেষ সবটাই নির্ভর করে টিআরপির ওপর। যে ধারাবাহিকের টিআরপি ভালো সেই ধারাবাহিক চলতে থাকে মাসের পর মাস বছরের পর বছর আর যে ধারাবাহিকের টিআরপি কম সেই ধারাবাহিক অকালেই শেষ হয়ে যায় আর তেমনি একটি ধারাবাহিক হল বালিঝড়।
এই ধারাবাহিকের আয়ু ছিল মাত্র দুই মাস টিআরপিতে মুখ থুবড়ে পড়ায় অন্যান্য ধারাবাহিকের পাশে জায়গা হয়নি এই ধারাবাহিকের। খড়কুটোর সৌগুন জুটিকে ফিরিয়ে এনেও টিআরপিতে নিজের জায়গা তৈরি করতে পারেনি এই ধারাবাহিক। বেশ অগোছালোভাবেই শেষ হয়েছিল এই ধারাবাহিকের শেষ পর্ব।
খোকাবাবু ধারাবাহিকে তরি চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন অভিনেত্রী তৃণা সাহা। তিনি অনেক বাংলা সিনেমাতে অভিনয় করেছেন। তিনি অনেক মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন। খোকাবাবু ছাড়াও কলের বউ, খড়কুটো, জয় কালী কলকাত্তাওয়ালী প্রভৃতি ধারাবাহীকে অভিনয় করতে দেখা যায় তৃণাকে।
সম্প্রতি শেষ হয়েছে বালিঝড় আর ধারাবাহিক শেষ হতেই অভিনেত্রী তৃণা ছোট করে ফেললেন নিজের চুল। পাল্টে দিলেন চুলের স্টাইল। নতুন লুকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন তিনি। তবে কি এটাই তার নতুন ধারাবাহিকের নতুন লুক? কিছুদিন আগেই একটু স্টুডিওতে বসে রিল পোস্ট করেছিলেন অভিনেত্রী তৃণা।
এরপরে অভিনেত্রী কোন ধারাবাহিকে ফিরতে চলেছে এবং কোন চরিত্রে ফিরতে চলেছে সেই সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এই নতুন হেয়ারকাটটি তার নতুন প্রজেক্ট এর জন্যই। অর্থাৎ খুব তাড়াতাড়ি কোন নতুন ধারাবাহিতে নতুনভাবে দেখা মিলতে পারে এই জনপ্রিয় অভিনেত্রী। তাকে আবার ছোট পর্দায় দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন তার ভক্তরা।

