পঞ্চমীর বর রয়েছে ঝিলমিলের সাথে! বুড়ো বরকে ছেড়ে এবার কিঞ্জলের সাথে কী করছে ঝিলমিল! সোশ্যাল মিডিয়ার ছবি দেখেই হইচই দর্শকমহলে

এই মুহূর্তে স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘পঞ্চমী’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা রাজদীপ গুপ্তকে। এই অতি অলৌকিক গল্প প্রথম থেকেই দর্শকের বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তা টিআরপি তালিকা দেখেই বোঝা যায়। পঞ্চমী ধারাবাহিকের গল্প অনুযায়ী নায়িকা পঞ্চমী হলো একজন ইচ্ছাধারী নাগিনী। যে জন্ম থেকে মানুষদের মধ্যে বড় হয়েছে বলে তার আসল পরিচয় জানতো না কিন্তু কিছুদিন আগেই নিজের সকল সুপ্ত ক্ষমতা জানতে পেরেছে। আর উল্টোদিকে নায়ক কিঞ্চলের সাপে ফারা রয়েছে।

কিন্তু উল্টোদিকে পঞ্চমী কিঞ্জলকে তার জাতের লোকেদের কাছ থেকে বাঁচাতে চাইছে তার কারণ অন্যান্য নাগ-নাগিনীরা তাকে বলেছে যে কিঞ্জল নাকি তার মায়ের খুনী। কিঞ্জলের গলায় একটি শঙ্খের মালা রয়েছে আজ পঞ্চমীর মাকে যারা মেরেছিল তাদের মধ্যেও একজনের গলায় এই শঙ্খের মালা ছিল। কিন্তু পঞ্চমী কিছুতেই এটা বিশ্বাস করেনি যার জন্য অন্যরা কিঞ্জলকে মারতে চাইলেও পঞ্চমী তাকে রক্ষা করছে এই নিয়েই এগিয়ে যাচ্ছে গল্প।

Panchami (Star Jalsha) TV Show Cast, Timings, Story, Real Name, Wiki & More
এবং জি বাংলায় যে কটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে তার মধ্যে অন্যতম হলেও ‘তোমার খোলা হাওয়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং অভিনেতা শুভঙ্কর সাহাকে। এখানেও কম বয়সী শাশুড়ির গল্প বেশ জম জমাটি হয়ে উঠেছে দর্শকদের মধ্যে। আবিরের তিন ছেলে এবং বউয়ের সংসারে হঠাৎ করেই এসে পড়ে কমবয়সী ঝিলমিল সে কীভাবে তার সংসার সামলায় এটা নিয়েই গল্প এগোচ্ছে।

কিন্তু এবার দেখা গেল ঝিলমিলকে পঞ্চমীর বর অর্থাৎ কিঞ্জলের সঙ্গে। তাহলে কি নতুন কোন গল্প উঠছে টেলিপাড়ায়! একদিকে পঞ্চমীর বরকে কেড়ে নিতে চাইছে চিত্রা সেটা নিয়েই গল্প এখন জমজমাটি হয়ে উঠেছে। চিত্রা আর পঞ্চমীর রীতিমতো সব জায়গায় লড়াই চলছে। কিন্তু এবার দেখা গেল চিত্রা নয় পঞ্চমীর বরের সঙ্গে রয়েছে আবিরের ঝিলমিল এ আবার কি কান্ড! এই দেখে নেটিজেনরা বলছে যে এবার তো পঞ্চমী ঝিলমিলের বারোটা বাজাবে।

তাদের দুজনের এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক নেটিজেন মজা করে লিখেছেন, “সে কি কতা! আমাদের পঞ্চমীর বর আর আবিরের বউ প’র’কী’য়া করছে! জলু আর জি দুজনেরই মান গেল রে! ওরে পঞ্চু রে তোর বরকে চিত্রা নয় ঝিলমিল নিয়ে নিল রে! বুড়ো বর রেখে তোর বর নিয়ে নিল রে কামড়ে দে দিকিনি দুটোকে।”

কিন্তু এই ছবির পিছনে আসল কারণ কী? তারা কি কোন নতুন প্রজেক্টে একসঙ্গে কাজ করছে! হ্যাঁ, ঠিক এমনটাই। কিছুদিন আগে হইচই তে তাদের একটি নতুন ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে যার নাম ‘গভীর জলের মাছ’। সেখানেই অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী এবং অভিনেতাকে একসঙ্গে। তারা ছাড়াও এতে অভিনয় করছেন তৃণা সাহা, উষসী রায়সহ আরো অনেক চেনা মুখ। সাহানা দত্তের এই ওয়েব সিরিজের জন্যই তারা এই ছবি শুট করেছিলেন আর সেটাই অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন।

প্রসঙ্গত এখন দুই অভিনেতা অভিনেত্রী নিজেদের ক্যারিয়ার নিয়ে দারুন ভাবে ব্যস্ত। একদিকেই রাজদীপ ব্যস্ত হয়ে রয়েছেন তার ধারাবাহিক পঞ্চমী নিয়ে এবং অন্যদিকে স্বস্তিকা ব্যস্ত হয়ে রয়েছেন তা ধারাবাহিক তোমার খোলা হাওয়া নিয়ে। তবে তাছাড়াও তারা কাজ করছেন বেশ কিছু ওয়েব সিরিজ এবং বড় পর্দাতেও। তাই সামনের দিনে আরো অনেক রকম চমক আসতে চলেছে দর্শকদের জন্য এটা বলাই বাহুল্য।

Back to top button