‘এখন একটা ছেলেকে দেখলেই লোকে ভাবছে এও কি ধ’র্ষক!’- একজন ধ’র্ষকের জন্য পুরুষ জাতির বদনাম! হারিয়ে গিয়েছে বিশ্বাস! মুখ খুললেন অভিনেত্রী স্বাগতা মুখার্জি!

ধারাবাহিক জগতে (Bengali Serial) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন স্বাগতা মুখার্জী (Swagata Mukherjee)। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বেশিরভাগ সময় অভিনেত্রীকে আমরা নেগেটিভ চরিত্রে দেখে এসেছি। খলনায়িকা চরিত্রে অভিনেত্রীর জুড়ি মেলা ভার। ভিলেন হিসেবে সব সময় দর্শকের মন জিতেছেন তিনি।

একাধিক জনপ্রিয় ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করে আসেন বছরের পর বছর ধরে। বড় পর্দাতেও তো বেশ কিছু ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। তবে বেশিরভাগ সময় টেলিভিশনের পর্দাতেই দেখা যায় অভিনেত্রীকে। ভিলেন চরিত্রে অভিনয় করেই বারবার দর্শকদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। তবে বরাবরই সাক্ষাৎকারে অভিনয় কাজ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন অভিনেত্রী। তবে এবারে একেবারে অন্য বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

বর্তমান সময়ে তো ধর্ষণ আমাদের সমাজে দাঁড়িয়ে খুবই সাধারণ জিনিস হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছেন। বর্তমান সময়ে খবরের চ্যানেল এবং সংবাদপত্রে চোখ রাখলেই বিভিন্ন জায়গার ধর্ষণের খবর উঠে আসে। প্রতিদিনই প্রায় দেশের কোথাও না কোথাও নোংরা ষড়যন্ত্র শিকার হচ্ছে মেয়েরা। এই সমস্ত ঘটনা এখন আর বয়স দেখে হয় না, একজন তিন বছরের শিশু যেমন আমাদের দেশে ধর্ষিত হয় তেমন। আমাদের দেশে ৭০ বছরের বৃদ্ধাও ধর্ষণের শিকার হয়।

এই নিয়ে অভিনেত্রী স্বাগতা বলেন, ‘আগে যেখানে আমি সব থেকে বেশি সুরক্ষিত অনুভব করতাম নিজের পাড়ায় ঢুকলেই চারিপাশে দাদা ভাইদের সুরক্ষার মধ্যে থাকতাম এখন সেখানেই যে কোন পুরুষকে রাস্তায় দেখলে মনে হয় এই ধর্ষক নয়তো। এটাতো হওয়ার কথা ছিল না। এখন তো কোথাও সুরক্ষিত বোধ করি না। নিজের পাড়াতে ঢুকলেও মনে হয় এখানে আমি সুরক্ষিত তো আগে যে দাদা ভাইদের মধ্যে নিজেকে নিয়ে কোন ভয় হত না এখন সেখানেও কোন বিপদের আশঙ্কা আছে কিনা সে কথা চিন্তায় আসে।’

আরও পড়ুনঃ বেঁচে রয়েছে পারুলের মা! মায়ের শেষকৃত্য করতে গিয়েই মিলল বিরাট প্রমাণ! মুহূর্তে সবটা পরিষ্কার হয়ে গেল পারুলের কাছে! দুর্ধর্ষ আজকের পর্ব

প্রতিদিনই আমাদের দেশে অগুনতি নারী ধর্ষণের শিকার হচ্ছে। আর যারা ধর্ষণের শিকার হচ্ছে তাদের নির্দিষ্ট বয়স হয় না। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মহিলাদেরও এই নরকেরকীটের নজর থেকে রক্ষা করতে পারছে না কেউ। কোন আইন আদালত আটকাতে পারছে না এই নরপিচাশদের।

Back to top button