‘অভিনেতাদের অহংকারী হওয়া দরকার…’ ‘রিল করতে ব্যস্ত থাকলে অভিনয় শিখবে কখন?’ বর্তমান প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুদীপা বসু!

বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের অন্যতম শক্তিশালী অভিনেত্রী সুদীপা বসু (Sudipa Basu)। অঞ্জন দত্ত এবং মেঘনাদ ভট্টাচার্যের মতো দিকপাল পরিচালকদের হাত ধরে মঞ্চে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবনের হাতেখড়ি। থিয়েটারের সুশৃঙ্খল ভিত্তি তাঁকে পরবর্তীতে টেলিভিশন ও বড় পর্দায় সাফল্যের চূড়ায় নিয়ে যায়। তাঁর উল্লেখযোগ্য সিরিয়ালগুলোর মধ্যে রয়েছে দুর্গা, টাপুর টুপুর, বয়েই গেল এবং মন নিয়ে কাছাকাছি, যেখানে তাঁর চরিত্রগুলো সমালোচক ও দর্শক উভয়েরই প্রশংসা কুড়িয়েছে।
সুদীপা বসু বর্তমানেও অভিনয় জগতে সক্রিয় রয়েছেন। তিনি রাহুল মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন বাংলা ছবি ‘মন মানে না’-তে একটি গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করছেন। এছাড়াও তিনি জনপ্রিয় অডিও সিরিজ ‘সানডে সাসপেন্স’-এ ‘মার্ডার অন দি অরিয়েন্ট এক্সপ্রেস’-এর মতো গল্পে কণ্ঠ দেন। তবে আগে অভিনেত্রীকে প্রায় সময় টেলিভিশনের মধ্যে একাধিক ধারাবাহিকের নানান ধরনের চরিত্রে দেখা যেত। ইদানিংকালে সেরকম ভাবে আর টেলিভিশনের পর্দায় ধরা দেন না অভিনেত্রী।
সম্প্রতি একটি পডকাস্ট শোতে উপস্থিত ছিলেন অভিনেত্রী। সেখানে অভিনেত্রী অভিনয় জগত সম্পর্কে নানান কথা তুলে ধরেছেন। আগেকার দিনে সিনেমা সিরিয়াল আর বর্তমান যুগের সিনেমার অনেক পার্থক্য সেই নিয়েই অভিনেত্রী জানিয়েছেন, ‘এখন মানুষের ধৈর্য খুব কমে গেছে। একটা মানুষের কথা শুনতে বা একটা ভাবনাকে বুঝতে যে সময়টা লাগে, সেই সময়টা এখন আর কেউ দিতে চায় না। সবাই খুব তাড়াহুড়োর মধ্যে আছে, মুহূর্তের মধ্যে সবটা বুঝে নিতে চায়। কিন্তু জীবন বা শিল্প কোনোটাই তো হুট করে বুঝে নেওয়ার বিষয় নয়।’
এছাড়াও অভিনেতাদের অহংকার থাকা নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন অভিনেত্রী। সুদিপার কথায়, ‘বহু অভিনেতা অভিনেত্রীকে আমি দেখেছি যারা নিজেদের খুব সহজ লভ্য করে তোলে। অভিনেতার একটা অহংকার থাকা খুব দরকার। খুব ভুল অহংকার নয়; একজন মানুষ এলো তোমার দিকে এগিয়ে একটা ছবি তুলতে বা অটোগ্রাফ তোমার থেকে নিতে, তুমি তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করলে—এটা এই অহংকারটা নয়। এই অহংকারটা কোনদিন তুমি শাহরুখ খানকে দেখবে না করতে। জনতা জনার্দন, ওরা আছেন বলেই তুমি আছো। কাজেই ওদেরকে তুমি সম্মান করো। অসম্মানের লোক কিছু কম নেই ইন্ডাস্ট্রিতে, তাদের অসম্মানটা করো। দরকার করলে ওখানে হেজিটেট করো।’ আসলে বর্তমান পরিস্থিতি দিকে নজর রেখেই তিনি নিজে বক্তব্য জানিয়েছেন।
আরও পড়ুনঃ মৃ’ত্যুর মুখ থেকে ফিরে এসে ফের শয্যাশায়ী দেবলীনা নন্দী! বাতিল হয়েছে একাধিক রেকর্ডিং! প্রায় থেমেই গিয়েছে গলার স্বর! চিন্তিত গায়িকার পরিবার!
এছাড়া বর্তমানে বেশিরভাগ ধারাবাহিকের ক্ষেত্রে আমরা শুনি সোশ্যাল মিডিয়ার প্রোফাইল যাচাই করে তাদের অভিনয়ের সুযোগ দেওয়া হয় এই বিষয়ে নিজের বক্তব্য রেখে অভিনেত্রী বলেন, ‘এই যেসব একদম নতুন নতুন সমস্ত মুখ অনেক সময় আমরা দেখি যাদের মধ্যে কিছু রিমার্কেবল অভিনেতা অভিনেত্রী আছে তাদের তারা সোশ্যাল মিডিয়া থাকলেও কাজ করতো না থাকলেও কাজ করতো বলে আমি বিশ্বাস করি। কেন অডিশন বলে তো একটা ব্যাপার আছে সেটা তো দিতে হবে কিন্তু তোমার যদি ফলোয়ার্স বেশি থাকে চান্সেস দেয়ার যে তুমি অডিশনের ডাকটা অনেক তাড়াতাড়ি পাবে এবং এটার ফলে আমি দেখেছি যে মানুষের না ডাইভার্শন হয় মানে অভিনয় নিয়ে একটু বেশি ভাববে না রিল বানাবে ওইগুলো করাতে এত বেশি ইনভলভমেন্ট হয়ে যায় যে অভিনয়তে সাবজেক্টের দিকে থাকতে পারে না সময় থাকে না।’

