‘অর্পিতা ক্রিমিনাল এর মত কাজ করেছে…’- প্রসেনজিৎ পত্নীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ! কেন এমন বললেন অভিনেত্রী সুদীপা বসু!

টলিউড ইন্ডাস্ট্রি জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন সুদীপা বসু (Sudipa Basu)। দাপুটে অভিনেত্রীর ভূমিকায় অভিনেত্রীকে বড় পর্দায় ছোটপর্দায় দুই জায়গাতেই দেখা গিয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। থিয়েটার দিয়ে অভিনয় যাত্রা শুরু হলেও নিজের অভিনয়ের দক্ষতার মাধ্যমে ছোট পর্দা বড় পর্দায় সব জায়গাতেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। বিভিন্ন চরিত্রে বিভিন্ন ধারাবাহিক, সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিল দর্শক। একটানা অভিনয়ের মাধ্যমে নিজের পরিচয় গড়ে তুলেছিলেন সকলের সামনে।

ছোটবেলায় কোনদিন অভিনয় জগতে আসার কথা ভাবেনি তিনি, ইচ্ছেও ছিল না। ছোটো থেকেই নাচ, গান করতে খুব ভালবাসতেন। পাড়ার থিয়েটার দলগুলোতে পারফরমেন্স করতেন সেই থেকেই তার অভিনয়ের প্রতি ভালো লাগা তৈরি হয়। ছোটবেলা থেকেই অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে নিজের জীবনটা অতিবাহিত করেছেন অভিনেত্রী। সত্যি বলতে কখনো পিছিয়ে পড়েননি, সবসময় যেটা ঠিক সেটাই তিনি তুলে ধরেছেন।

সত্যি বলার কারণে মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছে অভিনেত্রীর নাম। তবুও অভিনেত্রী কখনোই সত্যি বলতে সত্যের পাশে দাঁড়াতে পিছিয়ে পড়েননি। সম্প্রতি আবারও এক সাক্ষাৎকারে অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি সম্পর্কে এমন এক মন্তব্য করলেন অভিনেত্রী যার জন্য তার দিকে উঠেছে প্রশ্ন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রীয়ের দিকে সুদীপা এই অভিযোগ করবেন সেটা কেউই কল্পনা করেনি।

অভিনেত্রী হঠাৎ এক সাক্ষাৎকারে বলেন, ‘অর্পিতা এতদিন আমাদের সাথে বিরাট অন্যায় করেছে, যেটা একেবারেই মেনে নেওয়া যায় না।’ তবে হঠাৎ করে কেন এমন দাবি করলেন অভিনেত্রী? কি এমন করেছেন অর্পিতা যার কারণে এমন অভিযোগ করেছেন সুদীপা।

আরও পড়ুনঃ ‘রচনাকে আমি কখনোই পলিটিশিয়ান হিসেবে ধরি না…ও রাজনীতি জানে না’- রচনা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়!

আসলে ঘটনাটা একেবারেই সেরকম নয়। বহুদিন পর আবার মঞ্চে অভিনয় ফিরেছেন অর্পিতা চ্যাটার্জি। অবন্তি চক্রবর্তী পরিচালনায় তার নতুন শোক মাই নেম ইজ জান। সেখানেই অসাধারণ অভিনয় করেছেন অর্পিতা। আর সেই শো দেখার পরেই সুদীপা বসু জানিয়েছেন, ‘এতদিন আমাদের সাথে অনেক বড় অন্যায় করেছে অর্পিতা। আমাদের ও এত ভালো অভিনয় থেকে বঞ্চিত রেখেছে। এভাবেই চালিয়ে যাক ও নিজের অভিনয়।’

Back to top button