ঘড়িতে ভোর চারটে, চোখে ঘুম নেই অভিনেত্রীর! যন্ত্রণায় কষ্ট পাচ্ছে ছোট্ট শিশু! মেয়েকে নিয়ে দুঃচিন্তায় কাঞ্চন শ্রীময়ী! ছোট্ট কৃষভির শারীরিক অবনতি ভাবিয়ে তুলেছে দর্শকদের!

বর্তমান সময়ে টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত জটিল কাঞ্চন শ্রীময়ীর (Sreemoyee-Kanchan) জুটি। তাদের সম্পর্কের গুঞ্জন এর সময় থেকে আজ পর্যন্ত তাদের নিয়ে বরাবর ট্রোল, সমালোচনা হয়ে এসেছে। এমনকি যতবার তারা সোশ্যাল মিডিয়ায় সামনাসামনি এসেছে ততবার কোনো না কোনো কারণে তাদের নিয়ে হাসাহাসি, কটাক্ষ, ট্রোল করা হয়েছে।
টলিপাড়ায় এখন সবচেয়ে চর্চিত জুটি এখন কাঞ্চন শ্রীময়ী। তাদের নিয়ে কোন খবর সামনেই নেটিজেনরা একেবারে ঝাঁপিয়ে পড়ে। মাঝেমধ্যে শ্রীময়ী কাঞ্চনের নানান মন্তব্য নিয়েও ট্রোল হয়ে থাকে। এমনিতে অভিনয় অভিনেত্রীদের ছোটখাটো বিষয় নিয়ে নেটিজেনরা তাদের ট্রোল করার জন্য মুখিয়ে থাকে। সেখানে কাঞ্চন শ্রীময়ী মাঝেমধ্যেই ট্রোল হয়ে থাকে।
তবে সম্প্রতি কাঞ্চন শ্রীময়ীর জীবনে নেমে এলো বিরাট বড় দুঃসংবাদ। অসুস্থ ছোট্ট কৃষভি। সেই চিন্তায় রাতের ঘুম উড়েছে কাঞ্চন শ্রীময়ীর। ছোট্ট শিশুদের শরীর খারাপ হলে মায়েদের এমনি চিন্তার শেষ থাকেনা। সেরকমই বাকি মায়েদের মতই মেয়েকে নিয়ে ভীষণ চিন্তায় আছে শ্রীময়ী। পুজোর আগে এমন এক দুঃসংবাদ সত্যি আশা করেননি কেউই।
শ্রীময়ী একটি ভিডিওর মাধ্যমে দর্শকদের এই দুঃসংবাদ জানিয়েছেন। ভিডিওতে শ্রীময়ীকে বলতে শোনা যায়, ‘কৃষভির শরীর খারাপ, সারাদিন কান্নাকাটি করছে। পেটে ব্যথা, বমি করেছে। সারাদিন ঘ্যানঘ্যান করছে। কিছু খেতে চাইছে না, গায়ে জ্বর জ্বর ভাব। ভীষণ শরীর খারাপ লাগছে। বাড়ির বাকিদেরও শরীর খারাপ। আমি ঘুমাতে পারছি না ভোর চারটে অব্দি জেগে রয়েছি। বুঝতে পারছি ওর শরীরটা ভালো লাগছে না।’
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! মাত্র ৫২ বছরে থেমে গেল তাঁর কণ্ঠস্বর! পৃথিবীকে বিদায় জানালেন জনপ্রিয় সংগীত শিল্পী জুবিন গর্গ!
এই ওয়েদার চেঞ্জ এর সময় ঘরে ঘরে জ্বর, সর্দি কাশি লেগেই রয়েছে। বিশেষ করে বাচ্চাদের তো বেশি করে এই সিজন চেঞ্জের সময় আগলে রাখতে হয়। শ্রীময়ীও সন্তানের পুরোপুরি যত্ন নিচ্ছে, খেয়াল রাখছে কৃষভির। ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তারের কথা মতো ওষুধ চলছে কৃষভির। দ্রুত সুস্থ হয়ে উঠুক কৃষভির এটাই কাম্য আমাদের।

