মুকুট ছেড়ে সোজা গাঁটছড়ায় শ্রীপর্ণা! তবে কি টিআরপি টানতে এবার ঋদ্ধির নতুন নায়িকার আবির্ভাব? অভিনেত্রীকে দেখেই আনন্দিত ভক্তরা

বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো ধারাবাহিক যেটি এখনো টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে সেটি হল স্টার জলসার ‘গাঁটছড়া’। যেখানে একটা সময় মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যেত অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চ্যাটার্জিকে। টিভির পর্দার খড়ি এবং ঋদ্ধির জুটি এতটা জনপ্রিয়তা লাভ করেছিল দর্শকদের মনে যে টিআরপি তালিকায় তার প্রভাব ছিল অত্যন্ত বেশি।
তবে গল্প এগিয়ে যাওয়ার সাথে সাথেই গাঁটছড়ার জনপ্রিয়তা হ্রাস পায় আর সেটি একেবারে তলানিতে এসে ঠেকে, যখন অভিনেত্রীর সোলাঙ্কি অর্থাৎ পর্দার খড়িকে আর ধারাবাহিকে দেখতে পাওয়া যায় না। যতদূর জানা গিয়েছিল অভিনেত্রী সোলাঙ্কি রায় তার চুক্তি শেষ হওয়ার পরে তিনি সেটাকে আর দ্বিতীয়বার রিনিউ করতে চাননি। ধারাবাহিক ছেড়ে এবার অন্য কাজে মন দিতে চেয়েছেন। যার ফলে গল্পে খড়ি চরিত্রের মৃ’ত্যু দেখানো হয় এবং ধারাবাহিক বেশ কিছু বছর লিপ নিয়ে এগিয়ে যাওয়া হয়।
বর্তমানে গাঁটছড়ার গল্পের ট্র্যাক অনেকটাই বদলে গেছে খড়ি ছাড়া সকলে উপস্থিত থাকলেও দর্শকরা যেন একেবারেই পছন্দ করে উঠতে পারছেন না এই নতুন ট্র্যাক। পুরনো সদস্যদের সাথে সাথে নতুন বেশ কিছু সদস্য এসেছে যেমন খড়ি ঋদ্ধির ছেলে আয়ুষ, সেইসঙ্গে তার নায়িকা গঙ্গা এছাড়া বিন্দি নামের একটি চরিত্র এসেছে যাকে এতদিন দর্শকরা ঋদ্ধির নতুন নায়িকা মনে করছিল।
তবে এবার ধারাবাহিকে দেখা গেল এক নয়া চমক। সম্প্রতি চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে গাঁটছড়ার একটি পর্বের কিছু অংশ প্রকাশ করা হয়েছে যেখানে দেখা গিয়েছে এক অজানা মহিলা কলেজের সামনে গাড়ি থেকে নামছেন এবং তাকে কলেজের সিকিউরিটি গার্ড জানাচ্ছেন যে কলেজ এখন দুদিনের জন্য বন্ধ রয়েছে তিনি যার সাথে দেখা করতে এসেছেন তার সাথে দেখা হবে না।
তবে এখানেই রয়েছে চমক। সেই ভিডিওর অংশতে মহিলাটির মুখ পুরোপুরি স্পষ্টভাবে দেখানো হয়নি। যতটুকু আবছা ভাবে দেখানো হয়েছে তাতে ভক্তদের মনে হয়েছে এটি হলো জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রীপর্ণা রায়। যিনি কিছুদিন আগেই জি বাংলার মুকুট ধারাবাহিক ছেড়েছেন। এবং তার পরে জল্পনা উঠেছিল যে প্রোডাকশন হাউজ ও তার ব্যক্তিগত কিছু সমস্যা জেরেই তিনি ওই ধারাবাহিক ছাড়েন। পরবর্তীতে অবশ্য অভিনেত্রী নিজে জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে প্রধান চরিত্র না করলেও অভিনয় করবেন। তবে কি টিআরপি টানতে এবার গাঁটছড়ায় খড়ির জায়গায় নিয়ে আসা হল নতুন নায়িকা অর্থাৎ শ্রীপর্ণাকে! যদি এমনটা হয় ভক্তরা খুব একটা নিরাশ হবে বলে মনে হয় না তার কারণ স্টার জলসার ‘টুসু’কে আবার একবার পর্দায় দেখতে বেশ উৎসুক সকলে। এবার শুধু দেখার সত্যি কি শ্রীপর্ণা ধারাবাহিকে এসেছেন নতুন কোন চরিত্রে?

