অপেক্ষার অবসান! নায়িকা হয়ে ফিরছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়! বিপরীতে থাকছেন জনপ্রিয় নায়ক!

বাংলা ধারাবাহিক জগতের (Television Serial) সুন্দরী জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন শ্রীপর্ণা রায় (Sreeparna Roy)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত শ্রীপর্ণা দর্শকদের অত্যন্ত পছন্দের একজন অভিনেত্রী। স্টার জলসার (Star jalsha) এক সময় কার আঁচল ধারাবাহিকে তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। মূলত ওই ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন শ্রীপর্ণা। তারপর থেকেই দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন অভিনেত্রী। তারপরে বেশ কিছু ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছে তাকে। কড়ি খেলা, গাঁটছড়ার মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিককে অভিনয় করেছেন অভিনেত্রী।

গত বছরই নভেম্বর মাসে নিজের মনের মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন শ্রীপর্ণা। বরাবরই তার ডাক্তার পাত্র পছন্দ, সে কথা জানিয়েছিলেন। সেরকমই ডাক্তার পাত্রকেই নিজের জীবন সঙ্গী করে নিয়েছেন। এখন তার সঙ্গেই সুখে সংসার করছেন। বিয়ের পর ধারাবাহিক জগত থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। তবে টেলিভিশনের পর্দায় অভিনেত্রীকে অনেক দিন দেখতে না পেয়ে দর্শকেরা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।

নতুন ধারাবাহিকে ফিরছেন শ্রীপর্ণা

এবারে খুব শীঘ্রই অভিনেত্রীর ধারাবাহিকে ফিরে আসার খবর পাওয়া গেল। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল গাঁটছড়া ধারাবাহিককে অভিনয় করতে। ধারাবাহিকে গৌরবের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। তারপর থেকেই আর দীর্ঘ সময় দেখা যায়নি তাকে কোন নতুন ধারাবাহিকে।

মাঝে অভিনেতা আদিত্য এবং অভিনেত্রী পূর্বাশার বিয়েতে দেখা গিয়েছিল শ্রীপর্ণাকে। সেখান থেকে অভিনেত্রীর সম্পর্কে একটি ভুয়ো খবর রটেছিল। অভিনেত্রী নাকি গর্ভবতী, সেই খবর রটে গিয়েছিল গোটা সোশ্যাল মিডিয়াতে। তারপরই সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানান এমন কিছুই হয়নি। এখনো তারা সন্তান নেওয়ার কোন পরিকল্পনা করেননি। বর্তমানে কাজ নিয়েই থাকতে চান। তার সম্পর্কে ভুয়ো খবর রটানো হচ্ছে।

আরও পড়ুন: নিজের অপমানের প্র’তিশোধ নিল শুভলক্ষ্মী! জিনিয়ার ব্যবহারে ভয় পেল আদৃত! দুর্ধর্ষ আজকের পর্ব

এর সাথে সাথে অভিনেত্রী এটাও জানান যে খুব শীঘ্রই নতুন ধারাবাহিকের ফিরছেন তিনি। আগামী দিনের স্টার জলসা এবং জি বাংলার পর্দায় আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। সেই রকমই একটি নতুন ধারাবাহিককে নায়িকা চরিত্রে ফিরছেন অভিনেত্রী। সূত্রের খবর অনুযায়ী স্টার জলসা চ্যানেলে অ্যাক্রপলিসের পক্ষ থেকে আসছে নতুন ধারাবাহিক। সেই ধারাবাহিকেই নায়িকা চরিত্রের কনফার্ম করা হয়েছে শ্রীপর্ণাকে।

Back to top button