আদৃতের বিয়েতে সৌমীতৃষাকে নো এন্ট্রি! আদৃতের জন্মদিনের দিন বিস্ফোরক সৌমীতৃষা, প্রকাশ্যে আসল সত্যি

বিয়ের পর আদৃতের (Adrit Roy) প্রথম জন্মদিন। শনিবার ৩১শে পা দিলেন টেলিভিশন (Television) দুনিয়ার এক নম্বর নায়ক। আদৃতের জন্মদিনে তাঁর নতুন বৌ কৌশাম্বী চক্রবর্তীর (Kaushambi Chakraborty) সমাজমাধ্যমে মিলেছে আদরমাখা শুভেচ্ছা। এদিন গোটা দিনটা অভিনেতা কাটিয়েছেন ভক্তদের সঙ্গে।নায়কের সমাজমাধ্যম ভেসেছে শুভেচ্ছা বার্তায়।

সহ-অভিনেতার বিশেষদিনে বরাবরের মতো মুখে কুলুপ সৌমীতৃষা কুন্ডুর। দুজনের সম্পর্কের তিক্ততার খবর নতুন নয়। আদৃত-কৌশাম্বির বিয়েতে সৌমীতৃষার অনুপস্থিতি সিলমোহর দিয়েছিল সেই গুঞ্জনে। আসলে যা রটে তার কিছুতো বটে। তবে এবার আদৃতের জন্মদিনের দিন বোমা ফাটালেন মিঠাইরানী। অকপটে শিকার করলেন আসল সত্যি।

Tollywood News, Adrit Roy, Kaushambi Chakraborty, Soumitrisha Kundoo, Tollywood Weddings, টলিউড, আদৃত রায়, কৌশাম্বী চক্রবর্তী, সৌমীতৃষা কুন্ডু

আদৃত প্রসঙ্গে বিস্ফোরক অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু

কেন একসময়ে ঘনিষ্ঠ বন্ধুকে উইশ করলেন না অভিনেত্রী? এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন,”আমি ভুলেই গিয়েছিলাম আদৃতের জন্মদিন, আমার এত জন্মদিন, বিয়ের দিন এ সব মনে থাকে না। তা-ও বলব ভাল থাকুক, কেরিয়ারে সাফল্য আসুক, এই কামনাই করি।”

পরিচিত মহলে পর্দার মিঠাইরানী জানিয়েছিলেন তিনি নেমন্তন্ন পাননি। এদিন সেই বক্তব্যে সিলমোহর দিয়ে অভিনেত্রী বলেন, ‘নিমন্ত্রণ পাইনি, তাই দেখা যায়নি। আমারও তাঁদের শুভেচ্ছা পাঠানো হয়ে ওঠেনি’। সৌমীতৃষা আরও বলেন, আদৃত তাঁর ভাল বন্ধু নয়। বরং বলা ভাল, ভাল সহকর্মী। ব্যস! ওটুকুতেই শেষ। পর্দার মিঠাইরানী অকপটে জানান, ধারাবাহিক চলাকালীন প্রেম শুরু হয়েছিল আদৃত কৌশাম্বীর। তখন থেকেই তিনি সবটা জানেন।

আরও পড়ুনঃ ভালোবেসে দিদিকে জড়িয়ে ধরলো মেহেন্দি! বাবা মাকে পাশাপাশি বসিয়ে সবাইকে চমকে দিল কাঁকন!

টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায়, আদৃতের প্রতি প্রচ্ছন্ন ভালোলাগা ছিল সৌমীতৃষার। উলটো তরফ থেকেও সাড়া পেয়েছিলেন তিনি। কিন্তু বদলে যায় আদৃতের মনের রঙ। সৌমী নন, কৌশাম্বীকেই বেছে নেন নিজের জীবনসঙ্গী হিসেবে। সেই থেকে সম্পর্কে চির ধরে দুজনের।

Back to top button