একি কাণ্ড! মাঝ রাস্তায় চুরি করলেন সোনামণি! গর্ব করে জানালেন সেই কথা! অবাক দর্শক মহল!

টেলিভিশনের পর্দায় (Bengali television) জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সোনামণি সাহা (Sonamoni Saha)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। মোহর, শ্রীমান পৃথ্বীরাজ এর মতন বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহতে (Subho Bibaha) অভিনয় করতে। দীর্ঘ কয়েক মাস ধরে এই ধারাবাহিক চলছে টেলিভিশনের পর্দায়।

ধারাবাহিকে অভিনয় করার জন্য অভিনেত্রী দর্শক মহলে বেশ পরিচিত। অসংখ্য ভক্ত সংখ্যা রয়েছে অভিনেত্রীর। তবে এবারে এমন এক কাজ করে বসলেন অভিনেত্রী যা দেখে তো সবাই অবাক। অভিনেত্রী এমন কিছু করতে পারেন সেটা কেউই কল্পনা করতে পারেননি। কিন্তু এই কাজ করেও অভিনেত্রীর মধ্যে বিন্দুমাত্র আপসোস নেই।

actress

সম্প্রতি ধারাবাহিকের শুটিং এর ফাঁকে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন অভিনেত্রী। কিন্তু এত বড় কাজ করার পরেও অভিনেত্রীর মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। বরং নিজেই গর্ব করে নিজের চুরির কথা বলছেন। চুরি করতে গিয়েই ধরা পড়েছেন সোনামণি।

আরও পড়ুনঃ নেশার ঘোরে নিজের মনের কথা সার্থককে জানিয়ে দিল স্রোত? তবে কি এবার নতুন করে শুরু হবে স্রোত সার্থকের পথ চলা?

কিন্তু হঠাৎ এমন কাজ কেন করলেন অভিনেত্রী? কিসের দায়ে এই পথ বেছে নিলেন? আর চুরির মতন এত বড় একটা অপরাধ করার পরেও কোন অনুশোচনা কেন নেই তার মধ্যে? তবে কি এর আগেও এমন কাজ করেছেন অভিনেত্রী?

তবে না, আপনারা যেমনটা ভাবছেন তেমন কিছুই হয়নি। আসলে অভিনেত্রী ধারাবাহিকের শুটিং এর জন্য বাইরে গিয়েছিলেন সেখানেই ছিল তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছ থেকে তেঁতুল চুরি করে খেতে গিয়েই পর্দার বোন ঝিনুকের ক্যামেরার ধরা পড়েছেন অভিনেত্রী। কিন্তু বেশ মজা করেই তেঁতুল পেরে খাচ্ছিলেন সোনামণি।

Back to top button