বলিউড অভিনেত্রীর সঙ্গে ছোটপর্দার ‘রাঙা বউ’! প্ৰিয় অভিনেত্রীর সঙ্গে থেকে আবেগে ভাসলেন শ্রুতি!

বাংলা বিনোদন জগতের নয়া ট্যালেন্ট শ্রুতি দাস (Shruti Das)। এই মুহূর্তে সফল অভিনেত্রী শ্রুতির সাফল্যের জার্নিটা কিন্তু মসৃণ ছিল না। জীবনে অনেক বাঁধা পেরিয়ে পায়ের তলার মাটি শক্ত করেছেন। ‘ত্রিনয়নী’ (Trinayani) ধারাবাহিকের হাত ধরে টেলিদুনিয়ায় আত্মপ্রকাশ। তারপর ধীরে ধীরে অভিনয় জগতে আধিপত্য বিস্তার করেছেন। শ্রুতিকে শেষ দেখা গিয়েছিল ‘রাঙা বউ’ (Ranga Bou) ধারাবাহিকে।
নিজের প্রতিভার জেরে টেলিভিশনের গণ্ডি পার করে এই মুহূর্তে ‘আমার বস’ ছবির হাত ধরে বড়পর্দায় ব্রেক পেতে চলেছেন অভিনেত্রী। এই ছবিতে শ্রুতির বিপরীতে অভিনয় করছেন বলিউডের স্বনামধন্য অভিনেত্রী রাখি গুলজার। সূত্রের খবর, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ আরও বহু বর্ষীয়ান অভিনেত্রী রয়েছেন এই ছবিতে।
শহর কলকাতার বিভিন্ন জায়গায় চলছে সিনেমার শ্যুটিং। সম্প্রতি ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে রাখি গুলজারের সঙ্গে ফুচকা খেতেও দেখা গিয়েছে শ্রুতিকে। জীবনে যা কিছু পাওনা তারমধ্যে অন্যতম এটি। কাটোয়া থেকে এসে অভিনেত্রীর বিনোদন জগতে কাজ করা মুখের বিষয় নয়।
নিজের সমাজমাধ্যমে আবেগ ঘন পোস্টে নায়িকা লিখেছেন, ‘কাটোয়ায় থাকাকালীন যখন বাবা মায়ের হাত ধরে বা একা একা ট্রেনে বাসে করে কলকাতায় আসতাম,কতবার ভিক্টোরিয়ার সামনে এসেছি। একবার লেবুর শরবত খেয়েছি মনে আছে। তবে ফুচকা খাওয়া হয়নি কোনোদিন। খেলাম তো খেলাম কার সাথে খেলাম? কার হাত ধরে রাস্তা পেরোলাম?’
আরও পড়ুনঃ বৈদেহীর কথা জ্যাসকে বলে দিল কৌশিকী! তার কথা শুনে আসল অপরাধীকে ধরে ফেলল জগদ্ধাত্রী
নায়িকা আরও লিখেছেন,’রাখি গুলজার। আমার জীবনে নতুন বছরে আশার আলো দেখিয়ে স্বপ্নের জানালা কারা খুলে দিলেন? দ্য উইন্ডোজ প্রোডাকশন হাউজ। কারা একটা জেদি মেয়েকে আরও জেদি বানিয়ে তুলে তাদের কাছে টেনে নিলেন? নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এসব স্বপ্ন গুলো জেগে জেগে দেখতে হয়। বিশ্বাস করুন! সত্যি হতে হবেই।’

