‘বিয়ের আগের দিন অন্য ছেলের সাথে পালিয়ে গিয়েছিলাম!’ অতীত জীবনের ভয়ংকর ঘটনার কথা শেয়ার করলেন অভিনেত্রী সঙ্ঘশ্রী

টেলিভিশন ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন সঙ্ঘশ্রী সিনহা মিত্র। (Sanghasri Sinha Mitra) দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। টেলিভিশনের ছোট পর্দায় নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। হাসিখুশি, খোলা মনের মানুষ সঙ্ঘশ্রী বরাবরই। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। বেশিরভাগ সময়ই অভিনেত্রীকে আমরা দেখেছি নেগেটিভ চরিত্রে অভিনয় করতে। আর তার সেই নেতিবাচক চরিত্র বারবার মন জিতে নিয়েছে সকলের। তবে পজিটিভ চরিত্রেও ধরা দিয়েছেন অভিনেত্রী।
দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। নিজের অভিনয়ের মাধ্যমে তিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিক তাকে বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে। কি করে তোকে বলব, ফেলনা, নবাব নন্দিনী সহ একাধিক ধারাবাহিকে দর্শক দেখেছে তাঁকে। টেলিভিশন জগতে শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনেও কাজ করেছেন সঙ্ঘশ্রী।
বর্তমানে অভিনেত্রী বিবাহিত এবং সুখের সংসার করছেন। তবে একটা সময় অভিনেত্রীর জীবনেও এমন অনেক খারাপ ঘটনা এবং খারাপ দিন কেটেছে যা আজও অভিনেত্রী ভুলতে পারেননি। অভিনেত্রীর অতীতে দীর্ঘ নয় বছরের একটি সম্পর্ক ছিল সেই সম্পর্কে অভিনেত্রী কোনদিনই ভালো ছিলেন না। কিন্তু তাও সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। এমনকি যখন অভিনেত্রীর বিয়ে ঠিক হয়েছিল তখন অভিনেত্রী ভেবেছিলেন সেই প্রেমিকের হাত ধরে পালিয়ে আসবেন।
এই সম্পর্কে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকার অভিনেত্রী বলেন, ‘আমার বিয়ে ঠিক হবার পর আমার আইবুড়োভাত রবিবার হয়েছিল। বুধবার ছিল বিয়ে। আমি ভেবেছিলাম সোমবার আমি চলে যাব। ছেলেটা আমাকে ফোন করেছিল আমি পাসপোর্ট নিয়ে বেরিয়েছিলাম। গাড়ি খারাপ হয়ে গেছিল গড়িয়ার ব্রিজের উপরে। আমি জানি ওর অন্য মেয়ের সাথে একটা প্রেম করে তাও আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’
আরও পড়ুনঃ কেন ভেঙেছিল সন্ধ্যা রায় ও তরুণ মজুমদারের সংসার? সামনে এলো আসল কারণ!
২০১৭ সালে রোহন মিত্রকে বিয়ে করেন তিনি। এখন স্বামীর সাথে সুখে সংসার করছেন। অতীতের কালো ছায়া এখন আর অভিনেত্রীর জীবনে প্রভাব ফেলে না। ক্যারিয়ার, সংসার সবটাই গুছিয়ে নিয়েছেন তিনি।

