দুঃসংবাদ ‘বাংলা মিডিয়াম’ ভক্তদের জন্য, আর দেখতে পাওয়া যাবে না সম্পূর্ণাকে! ছেড়ে দিলেন সিরিয়াল?

বর্তমানে স্টার জলসাতে (Star Jalsha) নতুন ধারাবাহিকগুলোর মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তিয়াসা লেপচার (Tiyasha Lepcha) নতুন সিরিয়াল বাংলা মিডিয়াম (Bangla Medium)। এই সিরিয়ালটি মাত্র কয়েক দিনের মধ্যেই টিআরপি তালিকাতে ভাল ফলাফল দিতে শুরু করেছে। সিরিয়ালটি দর্শকরা পছন্দ করছেন শুধু নায়ক-নায়িকার জন্য নয়, অন্যান্য পার্শ্ব চরিত্ররাও নজর কাড়ছেন নিঃসন্দেহে।

বর্তমানে এই সিরিয়ালটিতে নায়ক অর্থাৎ নীল ভট্টাচার্যের বোনের চরিত্রে অভিনয় করছেন সম্পূর্ণা লাহিড়ী (Sampurna Lahiri)। নায়ক ভিকি অর্থাৎ বিক্রমের দিদি সুহানার চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে দাগ কাটছে। তাকে দেখে বহু দর্শকেরই চেনা চেনা মনে হতে পারে। কারণ বাংলা টেলিভিশন কিংবা টলিউডে তিনি নতুন মুখ নন। একাধিক বাংলা সিরিয়াল এমনকি বহু সিনেমাতেও অভিনয় করেছেন সম্পূর্ণা।

সম্পূর্ণা কলকাতার মেয়ে। তিনি ২০১২ সাল থেকে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। টেলিভিশনের পর্দায় ‘তারে আমি চোখে দেখিনি’ সিরিয়ালের হাত ধরে তিনি প্রবেশ করেছিলেন। এরপর কালার্স বাংলা তে ‘ব্যোমকেশ’, ‘রবি ঠাকুরের গল্প’, স্টার জলসাতে ‘নজর’ সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। ‘নজর’ সিরিয়ালে ডাইনী মায়ার চরিত্রে তার অভিনয় নজর কেড়েছিল।

সম্পূর্ণা তার জীবনে অসংখ্য বাংলা ছবি এবং কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। ২০১২ সালে ‘গোড়ায় গন্ডগোল’ সিনেমা দিয়ে বলিউডে তার যাত্রা শুরু হয়। এরপর একে একে ‘এক্সিডেন্ট’, ‘৫ অধ্যায়’, ‘টেক ওয়ান’, ‘জানবাজ’, ‘জেনানা’, ‘অন্তর্লীন’, ‘দুর্গা সহায়’, ‘হরিপদ হরিবল’, ‘আমার শহর’ ইত্যাদি বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন।

কিন্তু সম্প্রতি এক জল্পনায় শোনা যাচ্ছে সম্পূর্ণা লাহিড়ী অর্থাৎ ধারাবাহিককে যাকে আমরা বিক্রমের দিদি সুহানার চরিত্র দেখতে পাই তাকে আর দেখতে পাওয়া যাবে না বাংলা মিডিয়াম ধারাবাহিককে। তাহলে কি চিরতরে বাংলা মিডিয়াম ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন অভিনেত্রী? না তিনি ধারাবাহিক ছাড়ছেন না। বরং তিনি সাত দিনের ছুটি নিয়ে ঘুরতে গিয়েছেন মালদ্বীপ। সেখানে ৭ দিনের ছুটি কাটিয়ে ২৫শে মে কলকাতায় ফিরবেন তিনি। তারপর আবার জয়েন করবেন শুটিংয়ে। অতএব দর্শকদের মন খারাপ করার কোন কারণ নেই কিছুদিনের মধ্যেই আবার সবাই সম্পূর্ণাকে দেখতে পাবেন বাংলা মিডিয়াম ধারাবাহিকে টেলিভিশনের পর্দায়।

Back to top button