‘সেলিব্রেটি হয়েছে বলে এতো অহংকার?’ ভক্তদের মাঝে মেজাজ হারালেন অভিনেতা! ঘটে গেলো এক বিশ্রী কান্ড! মুহূর্তেই প্রিয় থেকে অপ্রিয় হয়ে গেলেন যীশু সেনগুপ্ত!

বর্তমান সময়ের ফিল্ম ইন্ডাস্ট্রির (Film industry) জনপ্রিয় একজন অভিনেতা হলেন যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)। শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয় পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, ওড়িয়া সহ বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে যীশুর অবাধ বিচরণ রয়েছে। তবে শুধুমাত্র অভিনেতা হিসেবে নিজের জীবনটা থামিয়ে রাখেনি তিনি। শুরু করেছেন প্রযোজনার কাজ। বিচ্ছেদের আগে স্ত্রী নীলাঞ্জনার সাথে মিলে একটি প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন। স্ত্রীর থেকে আলাদা হওয়ার পর নিজেই নতুন করে প্রযোজনা সংস্থা শুরু করেন।

বাংলা নববর্ষেই সুখবর শুনিয়েছেন যীশু সেনগুপ্ত। অভিনেতা বন্ধু সৌরভ দাসের সঙ্গে মিলে শুরু করেছেন নতুন প্রযোজনা সংস্থা ‘হোয়ই সো সিরিয়াস ফিল্মস’। তাঁদের এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত থাকবেন বলিউডের মহেশ ভাট। জানা যাচ্ছে যে, সিনেমা থেকে গান, বিনোদনের সমস্ত কিছু দর্শকরা উপহার পাবেন এই সংস্থা থেকে।

বর্তমানে অভিনেতা, প্রযোজক সব জায়গাতে সবথেকে ভালোভাবে নিজের দক্ষতা তৈরি করেছেন যীশু। আর এত বড় একজন অভিনেতা হওয়ার সুবাদে মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায় অভিনেতাকে। অভিনেতা অভিনেত্রীরা প্রায় সময় ভক্তদের দেখা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় মাচা শো করতে উপস্থিত হন। সেরকম কিছুদিন আগেই একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন যীশু। সেখানেই ঘটে বিরাট গণ্ডগোল, যার ফলে বেজায় চটে যান অভিনেতা।

পছন্দের তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে সকলেই আগ্রহী থাকে। এছাড়াও পছন্দের অভিনেতা অভিনেত্রীকে সামনে থেকে দেখলে সকলেই সেলফি, অটোগ্রাফ ইত্যাদি নেওয়ার জন্য ভিড় করে। কিন্তু অনেক সময় তাদের এই ইচ্ছাই মাঝেমাঝেই তারকাদের বিপদের মুখে ফেলে দেয়।কিছুদিন আগে বর্ধমানে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন যীশু। পছন্দের অভিনেতাকে কাছ থেকে দেখতে সেখানে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল।

আরও পড়ুনঃ দক্ষিণ ভারতে গিয়েও পিছু ছাড়লো না বিপদ! পারুলের বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করলো শিরিনের মা! দুর্ধর্ষ আজকের পর্ব

যীশুকে দেখে ভক্তদের মধ্যে এতটাই উন্মাদনা শুরু হয় এবং তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য ভিড় বাড়তে থাকে যে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল না। কেউ কেউ তাঁকে অনুরোধ করতে থাকেন ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য। এই সবের মাঝেই মেজাজ হারালেন অভিনেতা। ভিড়ের মাঝে চেঁচিয়ে তাঁকে বলতে শোনা যায়,”সবাই পিছিয়ে যান, পিছিয়ে যান। প্রত্যেকেই দেখতে এসেছেন। পিছিয়ে দাঁড়ান।” অভিনেতাকে দেখিয়ে বোঝা যাচ্ছিল বেশ বিরক্ত হচ্ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই অভিনেতাকে অনেক খারাপ মন্তব্য করেছেন কিছু মানুষ। অনেকেই বলেছেন যীশু অহংকারী হয়ে যাচ্ছে। যদিও অনেকেই অভিনেতার পরিস্থিতিটাও বুঝতে পেরেছেন।

Back to top button