‘খুব তাড়াতাড়ি ফিরছি, নতুন চরিত্রের জন্য নিজেকে তৈরি করা শুরু করে দিয়েছি…শীঘ্রই আমাকে দেখতে পাবেন আপনারা’- অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ধারাবাহিকে প্রিয় পর্ণা! আগামীকাল নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পল্লবী শর্মা!

বাংলা টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ট্যালেন্টেড অভিনেত্রী হলেন পল্লবী শর্মা (Pallavi Sharma)। বেশ কয়েক বছর ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। কে আপন কে পর, নিম ফুলের মধুর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছেন তিনি। যে ধারাবাহিকেই অভিনয় করেছেন সেই ধারাবাহিকই তিন বছরের বেশি সময় ধরে রমরমিয়ে চলেছে টেলিভিশনের পর্দায়।
কে আপন কে পর ধারাবাহিকের হাত ধরে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন পল্লবী। সেই ধারাবাহিক দীর্ঘ চার বছর চলেছিল টেলিভিশনের পর্দায়। তারা কয় বছর বাদে জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করার সুযোগ পান। সেই ধারাবাহিকও দীর্ঘ ৩ বছরের বেশি সময় ধরে মাথা উঁচু করে টেলিভিশনের পর্দায় টিকে ছিল। ধারাবাহিকের শেষ দিন পর্যন্ত তার জনপ্রিয়তা ধরে রেখেছিল।
নিম ফুলের মধু ধারাবাহিকটি শেষ হয়েছে চলতি বছর মার্চ মাসে। তারপর কেটে গিয়েছে দীর্ঘ চার পাঁচ মাস কিন্তু অভিনেত্রীকে এখনো পর্যন্ত নতুন কোনো ধারাবাহিকে দেখা যায়নি। দর্শকেরা বিশেষ করে পল্লবীর ভক্তরা তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কবে আবার টেলিভিশনের পর্দায় ফিরবেন অভিনেত্রী। কবে তাকে নতুন চরিত্রে নতুন ধারাবাহিকে দেখতে পাবেন দর্শক।
তবে আর অপেক্ষা করতে হবে না। অবশেষে এবারে দর্শকদের সকল অপেক্ষায় অবসান হতে চলেছে। খুব শীঘ্রই টেলিভিশনের ছোট পর্দায় নতুন কাজ নিয়ে ফিরছেন অভিনেত্রী পল্লবী। নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেত্রী। আবারো তাকে দেখা যাবে টেলিভিশনের পর্দায়। তবে কবে, কোন ধারাবাহিকে দেখা যাবে জানেন?
আরও পড়ুনঃ ঘুরে গেল চন্দ্র কমলিনীর ডিভোর্সের মোড়! কুরচির বয়ানে ওলট-পালট হয়ে গেল সবকিছু! লড়তে এসে লেজে গোবরে চন্দ্রর উকিল!
সম্প্রতি অভিনেত্রী এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন। সেখানেই অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় কবে আবার অভিনেত্রীকে টিভির পর্দায় দেখতে পাবেন দর্শক। সেই উত্তরে অভিনেত্রী বলেন, ‘খুব তাড়াতাড়ি ফিরছি আবার। আমি এইটুকু বলতে পারি যেদিনই ফিরছি, আগের দুটো প্রজেক্টের থেকে যাতে আরও নিজেকে ভালোভাবে নিয়ে আসতে পারি সেই প্রস্তুতি চলছে। প্রত্যেকদিন এক স্টেপ করে এগোচ্ছি। নিজেকে তৈরি করছি। যাতে নতুনভাবে সকলের মন জয় করতে পারি।’ তবে কবে কোথায় ফিরছেন সে কথা স্পষ্টভাবে বলেননি অভিনেত্রী।

