বিরাট দুঃসংবাদ! বিদায় নিচ্ছেন মিশমি দাস! ছাড়ছেন কলকাতা! কি হয়েছে অভিনেত্রীর?

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক ( Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।

আর এই ধারাবাহিক জগতে জনপ্রিয় ট্যালেন্টেড অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন মিশমি দাস। রাজযোটক ধারাবাহিকের হাত ধরে প্রথম টেলিভিশন জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। তারপর একেরপর এক ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন অভিনেত্রী। প্রেমের ফাঁদে, এই পথ যদি না শেষ হয় এর মতন একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।

নিজের অভিনয়ের জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। অসংখ্য ভক্ত রয়েছে মিশমির। কিন্তু এবারে অভিনেত্রীর ভক্তদের জন্য রইল বিরাট দুঃসংবাদ। এবারে ধারাবহিক জগৎ থেকে আসতে আসতে বিদায় নিচ্ছেন তিনি। তবে হঠাৎ কেনো এই সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

তবে না একেবারে ধারাবাহিক জগৎ থেকে বিদায় নিচ্ছেন না। বাংলা ধারাবাহিক থেকে ধীরে ধীরে সরে যাচ্ছেন অভিনেত্রী। তবে কেনো হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি? বাংলা টেলিভিশন জগতের দুই জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে আর ফুলকি ধারাবাহিকে এতদিন দেখা যাচ্ছিল মিশমিকে। মুম্বইয়ে চলে গিয়েছেন মিশমি দাস। সুযোগ এসেছে হিন্দি টেলিভিশনের পর্দায় কাজ করার। সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে তাঁর শুটিং শুরু।

আরও পড়ুনঃ এই যে অবিকল “বাবুর মা”! নিজে সুখ পায়নি, তাই পারুল রায়ানকেও এক হতে দেবে না! ক্ষিপ্ত দর্শক মহল!

কী ভাবে ডাক পেলেন? সেই প্রসঙ্গে মিশমি বললেন, “আচমকাই প্রযোজনা সংস্থা যোগাযোগ করে। অডিশন দিতে বলে। আমি আশা করিনি। ভিডিয়ো বানিয়ে পাঠিয়ে দিয়েছি, এই পর্যন্ত। মনে হয়েছিল, সুযোগ পাব না।” তবে মুম্বই এই প্রথম নয়। ২০১৮-১৯, একটানা মুম্বইয়ে ছিলেন মিশমি। তাঁকে দেখা গিয়েছিল অল্ট বালাজির ‘ডায়েন’ ধারাবাহিকে। জি-এর অরিজিনালসেও অভিনয় করেছেন তখন। এ বার তিনি বলিউডে পাকাপাকি থাকতে এসেছেন।

Back to top button