আদৃত কৌশাম্বির প্রেম জমে ক্ষীর, অভিনেতার জন্মদিনে শুভেচ্ছা অভিনেত্রীর, ভালোবাসায় ভরা উত্তর পর্দার দিদিয়াকে উচ্ছেবাবুর

বৃহস্পতিবার জামাইষষ্ঠী। তাই নিয়ে বর্তমানে ভীষণ ব্যস্ত টলিপাড়া। কিন্তু এই দিন আদৃত ভক্তদের জন্য বিশেষ দিন, কারণটা হলো এইদিন তাঁদের প্রিয় নায়কের জন্মদিন। দেখতে দেখতে ৩১-এ পা দিলেন সিদ্ধার্থ মোদক। ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই ভালোবাসেন আদৃত। কিন্তু মিঠাইয়ের শেষলগ্নে যেন একটু একটু করে সম্পর্কের উপর থেকে পর্দা সরাচ্ছেন আদৃত-কৌশাম্বি। এই জুটির প্রেম এখন স্টুডিওপাড়ার ওপেন সিক্রেট। সিডি বয়ের জন্মদিনের ঘরোয়া সেলিব্রেশনের ঝলক তুলে ধরলেন কৌশাম্বি। হাতে কেকমাখা আদৃত বাহুডোরে আগলে রাখলেন কৌশাম্বি ও নিজের মা-কে।
এদিন সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন আদৃত। তাঁর অনস্ক্রিন পুত্র-কন্য়া থেকে কো-স্টার তন্বী লাহা রায়, ধ্রুব সরকার থেকে শুরু করে উদয় প্রতাপ সিং, সকলেই বার্থ ডে বয়কে আদুরে শুভেচ্ছা জানিয়েছেন। যদিও এখনও পর্যন্ত সৌমিতৃষা তাঁর ‘বন্ধু’ আদৃতকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাননি।
কিন্তু এদিন আদৃতের জন্য সবচেয়ে স্পেশ্যাল বার্থ ডে উইশ এল কৌশাম্বির তরফে। সিডি বয়ের উদ্দেশে তাঁর চর্চিত প্রেমিকার বার্তা, ‘যারা তোমায় চেনে না ‘ঠিক’, তাদেরও যেনো ভালো হয়। শুভ জন্মদিন আদৃত রায়। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে… অনেকটা পথ চলা বাকি’। আর সেখানে ভালোবাসায় ভরা উত্তর দিয়েছেন আদৃত। তিনি লেখেন “এটা খুবই বিশেষ কৌশাম্বি”।

কৌশাম্বির এই শুভেচ্ছা বার্তা থেকে আদৃতের উত্তর নজর এড়ায়নি নেটপাড়ার। আদৃতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম কাটাছেঁড়া চলে না। পাশাপাশি মিঠাই ভক্তদের একাংশের কটাক্ষের মুখেও পড়তে হয় অনস্ক্রিন দিদি-ভাইয়ের জুটিকে। কৌশাম্বির পোস্টে ভালোবাসা উজাড় করে দিয়েছে আদৃত ভক্তরা। নিন্দকদের পাত্তা না দেওয়ার কথাও জানান ‘কৌদৃত’ জুটির ফ্য়ানেরা।
কৌশাম্বির শেয়ার করা ছবিতে দেখা গেল কালো শর্টস আর সবুজ রঙা টি-শার্টে সোফায় বসে রয়েছেন আদৃত। সিডি বয়ের একদিকে হলুদ পোশাকে কৌশাম্বি, অন্যদিকে হালকা নীল সালোয়ারে আদৃতের মা। সারা ঘর সেজে উঠেছে বেলুনে। কারণ বার্থ ডে বয়ের বিশেষ দিনটা আরও স্পেশ্যাল করে তুলতে চায় সবাই। এই ছবি দেখে অনেকের প্রশ্ন, ‘তবে কি ছেলের পছন্দে ইতিমধ্যেই শিলমোহর দিয়ে দিয়েছে রায় পরিবার?’
View this post on Instagram

