শিয়ালদা স্টেশনে ধুন্ধুমার! পাওনা টাকা না মেলায় দিনেদুপুরে গুন্ডামি শুরু করলেন কাঞ্চনা মৈত্র!

হঠাৎ করেই শিয়ালদহ স্টেশনের বাইরে ভিড়। চিৎকার চেঁচামেচির শব্দ। আর ভিড়ের মাঝে হাতাহাতি করছেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র (Kanchana Moitra)। হঠাৎ করেই বাজে পরিস্থিতির সম্মুখীন টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। দীর্ঘদিন ধরেই টেলিভিশন জগতে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন অভিনেত্রী। নিজের দক্ষ অভিনয়ের জন্য বারবার চর্চিত হয়েছেন তিনি। তবে এবারে লোকসমাজে বচসায় জড়িয়ে পড়লেন অভিনেত্রী।
সকাল সকাল শিয়ালদহ স্টেশনের বাইরের রাস্তায় প্রচন্ড চিৎকার আর গালিগালাজ করতে শুরু করেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। অভিনেত্রীকে দেখে তো থমকে দাঁড়িয়ে পড়েছেন নিত্য যাত্রীরা। হঠাৎ কি হলো? সকলের মনে একটাই প্রশ্ন। সকাল সকাল শিয়ালদহ স্টেশনে কি করছেন অভিনেত্রী? কেনো এভাবে বচসায় জড়িয়ে পড়লেন?
ভিডিওতে দেখা যাচ্ছে, কাঞ্চনা রাগে রীতিমতন কাঁপছেন, তার রাজের পারদ ক্রমশ চড়ছে। অকথ্য ভাষায় গালিগালাজও করতে দেখা যাচ্ছে তাঁকে। এক দম্পতির কাছ থেকে সমানে টাকা চাইছেন কাঞ্চনা। আর ওই দম্পতি হাত জোর করে রেহাই চাইছেন। ক্ষমা চাইছেন আর কাঁদছেন। চাঞ্চল্যকর এই ভিডিও প্রকাশ্যে আসতেই সকলের চক্ষু চড়কগাছ। এমন ঘটনা দেখে ফোন বের করে কাঞ্চনার কাণ্ডের ভিডিও করতে দেখা যায় অনেককে। সেটা নজর এড়ায় না অভিনেত্রীর। ভিডিও করতে দেখে তেড়ে আসেন তাঁদের দিকেও। ফোন বন্ধ করে, সরে যেতে বলেন।
দম্পতির কাছে রীতিমতন জোর করে টাকা ছিনিয়ে নিয়ে দেখা যাচ্ছে কাঞ্চনাকে। দম্পতিকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিলেন তিনি তাও শোনা গেলো। কিসের টাকা আদায় করতে গিয়েছিলেন অভিনেত্রী? জনসমক্ষে এই ভিডিও এখন চারিদিকে ভাইরাল।
আরও পড়ুনঃ ফিরেও তাকায়নি মেয়ে-জামাই! পাশে পাননি পরিবারকেও! আর্থিক কষ্টে তিলে তিলে শেষ হয়ে গিয়েছেন ক্যা’ন্সারে আক্রান্ত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়!
আসলে এই ভিডিওটা বাস্তবের ঘটনা ফুটিয়ে তোলা হয়নি। কাঞ্চনা তাঁর আগামী ছবির প্রচার করছিলেন। সিনেমার নাম এখনও প্রকাশ্যে আসেনি। তার জন্য সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকেই। নতুন ছবিতে যে এক ভয়াবহ চরিত্রে দর্শক দেখবেন কাঞ্চনাকে।

