‘মানুষটা আর নেই…’- নিম ফুলের মধুর সঙ্গেই চিরবিদায় জানালেন ‘বাবুর মা’! শোকস্তব্ধ টলিপাড়া!

আর মাত্র কয়েকটা দিন তারপরই জি বাংলার (Zee Bangla) পর্দা থেকে চিরকালের জন্য বিদায় নেবে নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। শেষ ৩ বছর ধরে যেই ধারাবাহিক দর্শকদের মনে ভালোবাসার জায়গায় তৈরি করে এসেছে সেই ধারাবাহিক এবারে শেষের পথে। ইতিমধ্যেই ধারাবাহিকের শেষ দিনের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ১০ই মার্চ থেকে পর্দায় আর দেখা যাবে না নিম ফুলের মধু ধারাবাহিক।
ধারাবাহিক শেষ হওয়ার কারণে প্রত্যেক কলাকুশলীদেরই মন খারাপ। প্রত্যেকেই ধারাবাহিকের এত বছরের স্মৃতি ভাগ করে নিচের সোশ্যাল মিডিয়ায়। পোস্ট করছে আবেগঘন মুহূর্তের বিভিন্ন ছবি। এতগুলো বছর কাটানোর ফলে একটা পরিবার তৈরি হয়েছিল, সেই পরিবার এবার আলাদা হচ্ছে সেটা ভেবেই মন খারাপ সকলের। তবে এই মন খারাপের মাঝে আরও একটি দুঃসংবাদ শোনা গেল।
ধারাবাহিকে সব চরিত্র গুলির মধ্যে বাবুর মায়ের চরিত্রটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। যেভাবে সমাজের কয়েকজন মহিলার চরিত্র বাবুর মায়ের চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল সেটা সত্যি প্রত্যেক দর্শকের বেশ পছন্দ হয়েছিল। কিন্তু এবারে সেই বাবুর মা হারিয়ে গেলেন সকলের মাঝখান থেকে। তাতেই শোকস্তব্ধ গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি।
বাবুর মা কৃষ্ণা দত্তর চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। অভিনেত্রীর এভাবে হারিয়ে যাওয়ার খবর কিছুতেই মেনে নিতে পারছেন না। কান্নায় ভেঙে পড়েছেন সকলে। এমনিতেই ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে বলে সকলের মন খারাপ, তার মধ্যে এমন একটা দুঃসংবাদে ভেঙে পড়েছেন প্রত্যেকে।
আরও পড়ুনঃ এটাও সম্ভব! ল্যাবে গিয়ে ভয়ংকর সত্যের মুখোমুখি ফুলকি! ছিঁড়ে গেল রুদ্রর ষ’ড়যন্ত্রের জাল! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!
তবে চিন্তা করবেন না, অভিনেত্রীর কিছু হয়নি। আসলে নিম ফুলের মধু ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার সাথে সাথে অভিনেত্রীর চরিত্রটাও শেষ হয়ে যাচ্ছে। তাতেই মন খারাপ অরিজিতার। অভিনেত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন এই ধারাবাহিকের পথ চলা থামার সঙ্গে সঙ্গে কৃষ্ণা দত্তকে ছেড়ে আসতে গিয়ে তাঁর মনে হচ্ছে যেন কোনও প্রিয়জনকে হারিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘খুব একটা সহজ ছিল না বিষয়টা। চরিত্রটাকে সুন্দর ভাবে লেখা হয়েছিল ঠিকই, কিন্তু রং মিশিয়ে রক্ত মাংসের বানাতে হয়েছে। মনে হচ্ছে যেন ওকে আর কখনই পাব না। মানুষটা যেন আর নেই। খুব মনে পড়ছে কৃষ্ণা দত্তের কথা।’

