‘আমার দাদু দিদাই আমার মা বাবা, আসল মা বাবাকে তো চিনতাম না…’- মা বাবার আদর ছাড়াই বেড়ে উঠেছেন অভিনেত্রী! সেই গল্পই ভাগ করে নিলেন অঙ্গনা রায়!

বাংলা টেলিভিশন জগতের (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অঙ্গনা রায় (Angana Roy)। শুধুমাত্র বাংলা টেলিভিশনের পর্দায় নয়, পাশাপাশি ওয়েব সিরিজ (Web Series) জগতেও ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী অঙ্গনা। শ্রীকান্ত সিরিজের হাত ধরে ব্যাপক জনপ্রিয় অর্জন করেছেন অভিনেত্রী। এরপর স্টার জলসার তুমি আশে পাশে থাকলে ধারাবাহিকে রোহন ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি।

এছাড়াও ইন্দুবালা ভাতের হোটেলে তার চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পরিচালক তরুণ মজুমদার আলো ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করে প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন। তখন অভিনেত্রীর বয়স পাঁচ বছর বয়স। অভিনেত্রীর মা লাজবন্তী রায় একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। বিখ্যাত রিয়্যালিটি শো রোজগেরে গিন্নির সঞ্চালিকাও ছিলেন একসময়।

তবে অভিনেত্রী নাকি ছোটবেলায় জানতেনই না তার আসল মা বাবা কে। এমনটাই দাবি করেছেন অভিনেত্রী। কিন্তু কেনো জানতেন না তিনি? এর পিছনের আসল গল্পটা কি? সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে মা লাজবন্তীকে নিয়ে এসেছিলেন অভিনেত্রী। সেখানেই তিনি বলেন, ‘ছোটবেলাটা আমার বেশিরভাগ কেটেছে আসানসোলে। আমি জানতামই না আমার আসল মা বাবা কে। আমি আমার দাদু দিদার কাছে বড় হয়েছি। তাই একটা সময় পর্যন্ত আমি জানতাম এই দাদু দিদা আমার মা বাবা। এমনকি আর কিছুদিন থাকলে আমি হয়তো ওই আসানসোলে পড়াশুনা করতাম।’

আসলে ছোটবেলায় অভিনেত্রীর মা বাবা দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তাই মেয়েকে বাপের বাড়িতে রাখতেন। লাজবন্তী দেবী বলেন, ‘আমি শনি রবি করে মেয়ের কাছে চলে যেতাম। এদিন দেখছি ও আমাকে দাজু দাজু বলে ডাকছে আর আমার মাকে মা বলে ডাকছে। সেটা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। বুঝতে পেরেছিলাম এরপর ওকে না নিয়ে গেলে ও আমাদের আর চিনতে পারবে না। তাই দেরি না করে ওকে নিয়ে চলে আসি। মা বাবাও চলে আসে আমাদের সাথে।’ এভাবেই ছোটবেলাটা মা-বাবা, দাদু দিদার সাথে কেটেছে।

আরও পড়ুনঃ ৭০-এর দশকের দাপুটে অভিনেতা! উত্তম পরবর্তী যুগের সেরা নায়ক! শেষ জীবন কেটেছে চরম কষ্টে! আজও অভিনেতা সন্তু মুখোপাধ্যায়কে ভুলতে পারেননি দর্শক!

ইতিমধ্যেই অভিনেত্রী পারিয়া, পাপ, শ্রীকান্ত, রক্তকরবী, ইন্দুবালা ভাতের হোটেলে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও অভিনেতা রোহন ভট্টাচার্যের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায় মাঝেমধ্যেই। সেই নিয়েও বেশ চর্চায় থাকেন অভিনেত্রী।

Back to top button