দেখতে দেখতে পেরিয়ে গেল দু-দুটো বছর! আজও মানুষের স্মৃতিতে ঝলমল করছেন ‘ফাইটার’ ঐন্দ্রিলার শর্মা!
ভালোবাসার মানুষটার সঙ্গে শেষ জীবন অব্দি থাকার স্বপ্ন সবার পূরণ হয় না। এমনই এক অসমাপ্ত ভালোবাসার গল্প হল সব্যসাচী (Sabyasachi Chowdhary) এবং ঐন্দ্রিলার (Aindrila Sharma) গল্প। আমরা প্রত্যেকেই জানি দুবছর আগে আজকের দিনে ২০শে নভেম্বর অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ( Aindrila Sharma ) চিরকালের মত আমাদের ছেড়ে চলে গিয়েছেন। দীর্ঘ কয়েক বছর মারণ রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হার স্বীকার করে নিতে হয়েছে তাকে। বেশ কয়েকবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসলেও সেবার আর ফিরে আসা হলো না ঐন্দ্রিলার (Aindrila Sharma)।
বহরমপুরের ঐন্দ্রিলা অভিনয় করার স্বপ্ন নিয়ে কলকাতা এসেছিলেন বছর কয়েক আগে। অভিনয় যাত্রা ভালই চলছিল। খুব অল্প বয়সেই ঐন্দ্রিলার শরীরে বাসা বেধেছিল মা’রণ রোগ ক্যা’ন্সার। বহুবার মৃ’ত্যুর মুখ থেকে কঠিন লড়াই করে ফিরে এসেছেন তিনি সেই সময় পাশে ছিলেন প্রেমিক সব্যসাচী সব সময় ঐন্দ্রিলা কে যত্নে আগলে রেখেছিলেন তিনি।
অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দ্বিতীয় বছর মৃ’ত্যুবার্ষিকী
তবে ২০২২ সালে ঐন্দ্রিলার শরীর যেন বেশি খারাপ হয়ে গিয়েছিল। হাজার হাজার ভক্ত তার জন্য দিনরাত প্রার্থনা করেছিলেন। ফাইটার ঐন্দ্রিলার জন্য প্রত্যেকে ভগবানের কাছে মাথা নুইয়েছিলেন। তার ফিরে আসার জন্য প্রার্থনা করেছিলেন সকলে। সেই সময়ের পাশে শুধুমাত্র প্রেমিক, পরিবার, ভক্তরা তার পাশে ছিল। গোটা বাংলার মানুষ প্রত্যেকের প্রার্থনাই ব্যর্থ হয় অবশেষে। তবে এসবের মধ্যে বরাবরই দর্শকদের মন জিতে নিয়েছিল সব্যসাচী এবং ঐন্দ্রিলার প্রেমের গল্প।
২০১৫ সালে ১৭ বছরের জন্মদিনের দিনই ঐন্দ্রিলা প্রথম জানতে পেরেছিলে
ন ক্যা’নসার আক্রান্ত হওয়ার কথা। তার আগেই অবশ্য ক্যা’নসার থাবা বসিয়েছিল, মা শিখা শর্মারও ক্যানসার ধরে পড়েছিল। ঐন্দ্রিলা টলিউডে কাজ শুরু করেন জিয়ন কাঠি ধারাবাহিকের হাত ধরে। কাজ করতে গিয়ে আলাপ হয় প্রেমিক সব্যসাচীর সঙ্গে। জিয়ন কাঠি-তে কাজ করতে করতেই দ্বিতীয়বার ফিরে আসে ক্যা’ন্সার ২০১৯ সাল নাগাদ। সেবার ক্যা’ন্সার আক্রান্ত শরীর নিয়ে শ্যুটও করেন।
আরও পড়ুন: হাতেনাতে ধরা পড়ল অহনা! শ্যামলীর কাছে আরো একটা সুযোগ ভিক্ষে চাইল অনিকেত! প্রকাশ্যে নতুন প্রোমো
ঐন্দ্রিলার ছোট্ট টিউমার তৈরি হয়েছিল তাঁর বাঁ দিকের ফুসফুসে। অস্ত্রোপচারে আধখানা ফুসফুস বাদ যায়। তবে অভিনেত্রী সেরেও ওঠেন। তখনও ঐন্দ্রিলার পাশে থেকে তাঁর হাত শক্ত করে আগলে রাখতেন সব্যসাচী। অপারেশনে বাদ গিয়েছিল আধখানা ফুসফুস। অভিনেত্রীর মৃ’ত্যুর দুবছর পরেও তাকে ভুলতে পারেনি দর্শক। আজ অভিনেত্রীর মৃ’ত্যুবার্ষিকীতে আমরা তার আত্মার শান্তি কামনা করি।

