অশুভ শক্তির আধার কুন্তলিনী? সামনে এলো পূর্বজন্মের সেই অজানা রহস্যের চাবিকাঠি! কে এই কুন্তলিনী? আগের জন্মে কি ছিল তার পরিচয়? অহনা দত্তকে প্রশংসায় ভরিয়ে দিল সমাজ মাধ্যম!

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone kori) ধারাবাহিকের আজকের পর্বটা দেখার পর একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে, কুন্তলিনী কোনো সাধারণ মেয়ে নয়। তার ভেতরে কাজ করছে এক রহস্যময় অশুভ শক্তি। তাকে ঘিরে যে ধরনের রহস্য তৈরি হচ্ছে, তাতে মনে হয় গোরা আর দিতির আগের জন্মের গল্পের সাথে তার কোনো গভীর যোগসূত্র আছে। হয়তো গত জন্মে ফুল আর মুরারীর জীবনেও কুন্তলিনীর কোনো ভূমিকা ছিল, যা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তার এই অতিপ্রাকৃত ক্ষমতা পুরো গল্পটাকে অনেক বেশি রোমাঞ্চকর করে তুলেছে।

কুন্তলিনীর চরিত্রে অনেক ভুল বা অন্যায় থাকতে পারে, কিন্তু গোরার প্রতি তার ভালোবাসাটা একদম নিখাদ। আজ যদি কুন্তলিনী সঠিক সময়ে না পৌঁছাত, তবে গোরাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হতো না। এর আগেও আমরা দেখেছি, মীরার কেসের সময় সে নিজে গিয়ে আদালতে গোরার পক্ষে সাক্ষী দিয়েছিল। সে গোরাকে নিজের স্বামী হিসেবে পেতে চায় ঠিকই, কিন্তু গোরার কোনো ক্ষতি সে কখনোই হতে দেয় না। তার এই ভালোবাসা সত্যিই নিঃস্বার্থ।

গোরাকে মেরে ফেলার জন্য পুলস্ত্য যে ভয়ঙ্কর ছক কষেছিল, কুন্তলিনী একাই সেটা তছনছ করে দিল। আজকের পর্বে তার সেই রুদ্রমূর্তি দেখে গায়ে কাঁটা দিচ্ছিল। পুলস্ত্যকে উচিত শিক্ষা দেওয়া আর রক্তিমকে ছেড়ে না কথা বলা সব মিলিয়ে কুন্তলিনী আজ দেখিয়ে দিল সে কতটা শক্তিশালী। বিশেষ করে তার সেই কথাটি যে, নিজের ভালোবাসার জন্য সে দুনিয়া ছারখার করে দিতে পারে, তাতেই বোঝা যায় গোরার জন্য সে কতটা পাগল।

 

আমরা জানি যে গোরা আর দিতি গত জন্মে এক হতে পারেনি বলে এই জন্মে মহাপ্রভু তাদের সুযোগ করে দিয়েছেন। কিন্তু কুন্তলিনীর গোরার প্রতি এই গভীর টান দেখে মনে হয়, কোনো এক জন্মে যেন কুন্তলও গোরাকে পায়। কারণ তার এই নিখাদ ভালোবাসা যদি বিফলে যায়, তবে তার প্রতি খুব অন্যায় হবে। মানুষ হিসেবে কুন্তল খারাপ হতে পারে, কিন্তু তার এই ভালোবাসাটা এতটাই সত্যি যে মাঝে মাঝে তার প্রতি শ্রদ্ধা জাগে।

আরও পড়ুন: বসু বাড়িতে গৃহযুদ্ধ! রুকুর ভাগ্য নির্ধারণে হবে ভোটাভুটি? চ্যালেঞ্জ ছুঁড়ে দিল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

সবশেষে কুন্তলিনীর চরিত্রে অভিনেত্রী অহনা দত্তের অভিনয়ের কথা বলতেই হয়। আগে থেকেই আমরা জানতাম ও খুব ভালো অভিনয় করে, কিন্তু আজকের পর্বে ও সবাইকে চমকে দিয়েছে। ওর চোখের চাউনি আর কথা বলার ভঙ্গি ছিল দেখার মতো। দর্শকরা ঠিক এমন পাওয়ারফুল পারফরম্যান্সই দেখতে চায়। কুন্তলিনীর এই মারকাটারি রূপের জন্যই আজ গোরা প্রাণে বেঁচে ফিরল, আর এটাই আজকের পর্বের সবথেকে বড় পাওনা।

 

Back to top button