‘জানি না এটা আমি ঠিক করছি নাকি ভুল…আমার আর উপায় ছিল না!’ মা হওয়ার পরেই হঠাৎ একি করে বসলেন অহনা! তবে কি মায়ের চাপে পড়ে নাকি পারিবারিক সমস্যা?

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অহনা দত্ত (Ahona Dutta)। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে অভিনয় জগতে সুযোগ পেয়েছেন অভিনেত্রী। স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) ধারাবাহিকের হাত ধরে প্রথম অভিনয় জীবনে পা রেখেছেন তিনি নিজের অভিনয়ের জন্য পেয়েছেন একাধিক পুরস্কার। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।
এছাড়াও বড় পর্দায় সন্তান ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। সেখানেও তার চরিত্রটি নেগেটিভ ছিল। তবে অভিনয়ের থেকেও নিজের ব্যক্তিগত জীবনের কারণে বেশিরভাগ সময় চর্চায় উঠে এসেছে অহনার নাম। মেকআপ আর্টিস্ট দীপঙ্করকে বিয়ে করে বারবার কবরের শিরোনামে উঠে এসেছে তার নাম। মায়ের সাথে সম্পর্কের বিচ্ছেদ তার সঙ্গে জটিলতা নিয়ে বারবার চর্চিত হয়েছে অহনা।
সম্প্রতি অহনা এবং দীপঙ্করের জীবনে এসেছে নতুন সদস্য। চলতি বছর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মা হয়েছেন তিনি। সন্তানের বয়স সবেমাত্র সাড়ে তিন মাস, এখন তাকে নিয়েই দুজনের সময় কাটছে। এছাড়া একে অপরের কাজ নিয়েও বেশ ব্যস্ত থাকেন দুজনে। অহনা আস্তে আস্তে আবার কাজের জগতে ফিরছেন। তবে এবারে নিজের জীবনের বিরাট বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। নিজের মুখেই জানালেন সেই কথা।
বর্তমানে অহনা মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে নানাধরনের ভিডিও পোস্ট করেন। সম্প্রতি পোস্ট করা ভিডিওতে নিজের জীবনের একটি বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। নেটিজেনদের কাছেও জানতে চেয়েছেন তিনি ঠিক সিদ্ধান্ত নিলেন কি না। কিন্তু হঠাৎ কি এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী যার কারণে এতটা চিন্তিত লাগছিল অহনাকে।
আরও পড়ুনঃ ‘মেয়েদের নি’র্যাতন করে ঠাকুরের প্রতি ভক্তি দেখাচ্ছে!’ ‘অতি ভক্তি চোরের লক্ষণ’- অভিনেতার ওপর এখনো ক্ষুব্ধ নেটিজেন! দেবী প্রতিমার রিল পোস্ট করতেই সায়ন্তকে ধুয়ে দিলেন দর্শকমহল!
আসলে দীর্ঘ কয়েকবছর পর এবারে নিজের চুল কাটার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে অভিনেত্রী বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছি চুল টা কেটে ছোট করব কিন্তু কি করলে ভালো লাগবে বুঝতে পারছি না। আর হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার কারণ আমি নিজেও জানি না হয়তো একঘেয়ে লাগছিল বলে। দেখা যাক কি হয়।’ চুল কাটার পরের ছবিও সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

