‘প্রথমে অর্কপ্রভকে আমার পছন্দ ছিল না…আমি যখন কাউকে ভালোবাসি তার উপরে নির্ভরশীল হয়ে পড়ি’- অভিনয় থেকে প্রেম, অকপটে অভিকা!

টেলিভিশনের পর্দার জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম একটি জুটি হল রানী-দুর্জয় জুটি। এই জুটিতে অভিনয় করেছেন অভিনেতা অর্কপ্রভ রায় (Arkaprava Roy) এবং অভিনেত্রী অভিকা মালাকার (Abhika Malakar)। স্টার জলসার (Star jalsha) তোমাদের রানী (Tomader Rani) ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে ছোটপর্দায় ব্যাপক পরিচিতি পেয়েছিলেন দুজনে। প্রথম ধারাবাহিকেই করেছিলেন বাজিমাত। নবাগতা অভিনেত্রী অভিকার সঙ্গে জুটি বেঁধে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। দুজনেই টেলিভিশনের পর্দায় সেই সময় দর্শকদের কাছে ছিল একেবারেই নতুন। আর এই আনকোরা দুইজনের জুটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শক মহলে।

তোমাদের রাণী ধারাবাহিকে তাদের জুটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে অসংখ্য ফ্যান পেজ তৈরি হয়েছিল তাদের নিয়ে। যেই ফ্যান পেজগুলি থেকে এখনো রীতিমত রানী এবং দুর্জয় এর বিভিন্ন মুহূর্তের ভিডিও, ছবি পোস্ট করা হয়ে থাকে। টেলিভিশনের পর্দায় এমন অনেক জুটি আসে যারা দর্শকের সাথে ভীষণ ইমোশনাল ভাবে জড়িয়ে পড়ে। এরকমই জুটি ছিল রানী দুর্জয়ের জুটি। দুর্জয় তো অসংখ্য মেয়ের ক্রাশও হয়ে উঠেছিল রাতারাতি।

তবে ওই ধারাবাহিকের পর অভিকা এবং অর্কপ্রভর সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল দর্শকমহলে। অনেকই ভেবেছিলেন দুজনে হয়তো সম্পর্কে রয়েছেন। এবারে সাক্ষাৎকারে নিজেকের সম্পর্ক নিয়ে খোলাখুলি আলোচনা করলেন অভিনেত্রী অভিকা। অভিনেত্রীকে প্রশ্ন করা হয় প্রথমবার অর্কর সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল অভিনেত্রীর। সেখানেই অভিনেত্রী জানান, ‘প্রথমে তো আমি অর্ককে একেবারেই সহ্য করতে পারতাম না একেবারেই পছন্দ ছিল না। কিন্তু ধীরে ধীরে যতদিন গেছে আমাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব তৈরি হয়েছে। এখক আমাদের দুজনের মধ্যে খুব সুন্দর সম্পর্ক রয়েছে। আমি এমন একজন মানুষ যে কোন সম্পর্কের ক্ষেত্রে আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ি, সে মানুষটার উপর নির্ভরশীল হয়ে পড়ে। তবে অর্কর সাথে আমার সম্পর্ক শুধু বন্ধুত্বের।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি কোনদিনও ভাবতেই পারি না আমাদের মধ্যে অন্যরকম সম্পর্ক তৈরি হবে। কারণ আমরা খুব ভালো বন্ধু, কখনো কখনো ও আমার বাবা হয়ে যায় আমি ওর মেয়ে হয়ে যাই, আবার কখনো আমি ওর মা হয়ে যাই ও আমার ছেলে হয়ে যায়। আবার কখনো আমরা ভাই বোনের মত মারপিট করি। তাই বন্ধুত্ব সেই অবধি থাকলেই ভালো। এর বেশি কিছু আমাদের মধ্যে হওয়া সম্ভব নয়।’ অভিনেত্রী এই কথা শুনে ভক্তদের মন ভেঙেছে অনেকেরই তবে দুজনকে আবারো এক সাথে নতুন ধারাবাহিকে দেখার অপেক্ষায় রয়েছে সকলে।

আরও পড়ুনঃ মহাভারতের “কর্ণ” চরিত্র তাকে ছাড়া বেমানান! সময়ের আগেই পরলোক গমন করলেন জনপ্রিয় অভিনেতা! বিনোদন জগৎ জুড়ে শোকের ছায়া!

বর্তমানে মুম্বাইতেও কাজ করছেন অভিনেত্রী। তোমাদের রানী ধারাবাহিকের হিন্দি রিমেক ভার্সনে কাজ করেছেন অভিনেত্রী। আর মুম্বাইতে নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিকা। কলকাতা থেকে এখন মুম্বাইতেই বেশিরভাগ সময় থাকা হয় কাজের জন্য। তবে বাংলা ধারাবাহিক জগতে কবে আবার ফিরবেন অভিনেত্রী সেই নিয়ে কিছু জানা যায়নি।

Back to top button