“ওরা তিনজন টম এন্ড জেরি, আমি তো শুধু দেখি…” ‘ফুলকির’ সেটে দেদার মজা! হাসি, আড্ডায় জমছে নতুন ট্যুইস্ট

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। জি বাংলার ধারাবাহিক যথেষ্ট জমজমাট। ‘ফুলকির’ সাপ্তাহিক ফলাফল যেমন ভালো, ঠিক তেমনি ধারাবাহিকে সবার মধ্যে হাসি, আড্ডা, মিলমিশ এই মেগা সিরিয়ালকে আরও বেশি দর্শক প্রিয় করে তুলেছে। ‘ফুলকির’ অভিনয় শিল্পীদের মধ্যে অনস্ক্রিন হোক কি অফস্ক্রিন মজা চলতেই থাকে। তারই দৃষ্টান্ত মিলল সম্প্রতি।

‘ফুলকির’ সেটে দেদার মজা!

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসেছিলেন জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিক এত অভিনয়শিল্পীরা। ছিলেন পিয়াল, তমাল, ধানসিঁড়ি অর্থাৎ ধানু উকিল। আর স্বয়ং ফুলকি দাস। সিরিয়াস ইন্টারভিউ বদলে গেল নিছক খোলামেলা আড্ডায়। চারজন মিলে জমিয়ে দিলেন শুটিং মাঝের ইন্টারভিউ। কথায় কথায় উঠে এলো হাজারো সিক্রেট। ধানু উকিলের গান থেকে ফুলকির হাতের জোর। সেট জুড়ে চলে টম এন্ড জেরির মজাদার লড়াই। ‌

তামাল, পিয়াল, আর ধানু উকিল নাকি একসঙ্গে থাকলে তাঁদের টম এন্ড জেরি বলেই মনে হয়। ‌ অন্তত তেমনটাই মত ফুলকি দাসের। তিনজন যখন কথা বলে ফুলকি তখন চুপ করে দেখে। ‌কি কথা বলবে ভেবেই পায় না। তবে হ্যাঁ মুচকি মুচকি হাসে, কারণ তারা কেউ কাউ থেকে কম যায় না। টম এন্ড জেরি দুজন হলে কি হবে? ‘ফুলকির’ সেটে টম এন্ড জেরির দুষ্টুমি চলে তিন জনের মধ্যে।

তবে কম যায়না ফুলকি দাসও। নায়িকা দিব্যানী প্রথম প্রথম চোদ্দ ঘণ্টার শুটিংয়ে হাঁপিয়ে যেতেন ঠিকই। কিন্তু এখন অভ্যস্ত সেও। একবার নাকি তমালকে এমন ঘুষি কষিয়েছিলেন, যা দেখে তমাল বলতে বাধ্য হয়, সত্যিই মেয়েটার হাতের জোর আছে। অর্থাৎ বক্সার ফুলকি দাস শুধু যে অনস্ক্রিনে মাত দেয় তা নয়, আদতেই বেজায় শক্তিশালী সে।

আরও পড়ুন: বাবার কথায় স্রোতকে বিয়ে করতে আদেও রাজি হবে সার্থক স্যার? আড্ডার ফাঁকে নিজের মুখে খোলসা করলেন মৈনাক

এরই মাঝে শোনা যায় ধানু উকিলের ‘কলকাতার রসগোল্লা’ গানটি। তমাল, পিয়াল ঠাট্টা করলেও ধানসিঁড়ি কিন্তু হাল ছাড়ার পাত্রী নয়। সবাইকে গিয়ে শুনিয়ে দিলেন, গানটা তিনি ভালই পারেন। কথা বলতে বলতে হাসি ঝরে পড়লো সকালের মুখে। আভাষে ইঙ্গিতে শোনা গেল, ‘ফুলকিতে’ আসছে নতুন চমক। তবে সেই চমকের কথা মুখে বলতে রাজি নন কেউই। তাই চারজনেই একযোগে বললেন, জি-বাংলায় সাড়ে সাতটায় দেখতে হবে ‘ফুলকি’, তবেই না জানা যাবে চমকের গল্প।

 

Back to top button