চলন্ত ট্রেন থেকে ছিটকে গেল বাঘ মামা! একদিকে একমাত্র বন্ধু অন্যদিকে মা, কাকে খুঁজতে যাবে ছোট্ট দুগ্গামণি? ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

টেলিভিশনের পর্দায় (Bengali television) শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Bengali serial)। যেমন জি বাংলার (Zee Bangla) পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাঘমামা (Duggamoni O BaghMama)। অনেকদিন ধরেই ধারাবাহিকটি শুরু হওয়ার খবর জানা যাচ্ছিল। গতকাল শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী মানালি দে (Manali Dey) এবং মানালির বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোসকে (Rahul Dev Bose)

এই প্রথমবার মানালি এবং রাহুল একসঙ্গে জুটি বাঁধছেন টেলিভিশনের ছোটপর্দা। রাহুল দীর্ঘদিন পরে আবার জি বাংলার কোন ধারাবাহিকে ফিরেছেন। এছাড়াও এই ধারাবাহিকের মূল আকর্ষণ হল ছোট্ট দুগ্গামণি আর সেই চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী রাধিকা কর্মকার। যাকে এর আগেও আমরা জি বাংলার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। ওই ধারাবাহিকেই বিপুল পরিমাণ ভালোবাসা দর্শকদের থেকে পেয়েছিল ছোট্ট রাধিকা। এবারও দর্শকদের মন জয় করতে নতুন ধারাবাহিকে আসছে সে।

Bengali serial

ধারাবাহিকের প্রথম পর্বে দেখানো হয়েছে ছোট্ট দুগ্গামণিকে একটি আশ্রম থেকে সে আশ্রমেরই এক মহিলা ভুল বুঝিয়ে তার মায়ের কাছে নিয়ে যাবার নাম করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। সম্ভবত ছোট্ট বাচ্চা মেয়েটাকে পাচার করে দেওয়ার লক্ষ্য তার। ছোট্ট দুগ্গামণিও মায়ের কাছে যাওয়ার আনন্দে ওই মহিলার উপর ভরসা করে বেরিয়ে পড়েছে। কিন্তু মাঝপথেই ওই মহিলাটি দুগ্গামণির সব থেকে প্রিয় বাঘ মামা খেলনাকে ট্রেনের জানালা থেকে বাইরে ফেলে দেয়। দুগ্গামণি তার বাবামামাকে আনার জন্য ট্রেন থেকে নেমে পড়ে।

আরও পড়ুনঃ শুটিং সেটেই মর্মান্তিক ঘটনা! সহ অভিনেতার কুনজরে নায়িকা! হলেন ধ’র্ষণের শিকার!

অন্যদিকে বড় বাড়ির বউ হওয়া সত্ত্বেও কোন বাচ্চা আসেনি নায়িকার। বিয়ের তিন বছর বাদেও তাই জন্য তার ভীষণ মন খারাপ। মা দুর্গার কাছে সব সময় প্রার্থনা করে তার হারিয়ে যাওয়া মেয়ে যেখানেই আছে যেন ভালো থাকে সুস্থ থাকে। সে প্রতিদিনই অনাথ বাচ্চাদের জন্য খাবার পাঠায় তাদের জন্য নিজের হাতে রান্না করে ভালোবেসে কিন্তু তার বাড়ির লোকজন সবাই এটা খুব একটা পছন্দ করে না। এবার দুগ্গামণিই যে তার হারিয়ে যাওয়া মেয়ে সেটা জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে।

এদিকে দুগ্গামণি ট্রেন থেকে নেমে যাওয়ার পর হারিয়ে গিয়ে ওই বাড়িতে এসেই ওঠে। সেখানে ওই অসহায় বউটির মুখ দেখেই দুগ্গা বুঝতে পারে তার মনের কথা। ঠিক ধরতে পারে মনে মনে সে নিজের হারিয়ে যাওয়া মেয়ের কথাই ভাবছে। কিন্তু মনের মিল এবং নারীর টান না থাকলে কি এটা সম্ভব? কে এই দুগ্গামণি জানতে হলে চোখ রাখতে হবে নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাঘমামাতে।

Back to top button