‘কাঁচা একটা খিস্তি দিলেন…’- অভিনয়ের শুরুতে মিলেছে পরিচালকের দুর্ব্যবহার! তেমনই একটি অভিজ্ঞতা নিয়ে অকপটে শঙ্কর চক্রবর্তী!

লিউডের (Tollywood) অন্যতম দাপুটে এবং জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা হলেন শঙ্কর চক্রবর্তী (Sankar Chakraborty)। ছোট পর্দা তো বটেই বড় পর্দাতেও জমিয়ে কাজ করেছেন তিনি। বর্তমানে আমরা অভিনেতাকে দেখতে পাচ্ছি জি বাংলার মিত্তির বাড়ি ধারাবাহিকে অভিনয় করতে। মাঝে ধারাবাহিক জগৎ থেকে বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন অভিনেতা। ২০২২ সালে অভিনেতার স্ত্রী মারা যান তারপরই অভিনেতার জীবন যেন একেবারে থমকে গিয়েছিল। তারপর অভিনেতাকে দেখা গিয়েছিল জি বাংলার মিত্তির বাড়ি ধারাবাহিকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেতা। সেই সাক্ষাৎকারে নিজের জীবনের এক অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন অভিনেতা। অভিনেতার সাথেও যে এমন ঘটনা ঘটবে সেটা কল্পনা করতে পারেনি কেউ। অভিনেতা নিজেও সেই সময় বেশ অবাক হয়েছিলেন ওই পরিস্থিতিতে পড়ে।

অল্প বয়স থেকে অভিনয় জগতের সঙ্গে যুক্ত শঙ্কর চক্রবর্তী। বর্তমানে তো কয়েক দশক হয়ে গেল অভিনয় জগতে রয়েছেন তিনি। নানান অভিজ্ঞতা তৈরি হয়েছে অভিনেতার। একের পর এক ছবি ধারাবাহিকে কাজ করে বিভিন্ন মানুষের সাথে আলাপ হয়েছে। অভিনয় জগতের শুরুতে অনেক খারাপ অভিজ্ঞতা রয়েছে অভিনেতার।

অভিনয় জগতে অভিনয় করতে এসে পরিচালক প্রযোজকদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়েছে, তাদের কাছে গালাগাল খাওয়া এগুলো খুবই সাধারণ বিষয় ছিল অভিনেতার কাছে সেই সময়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খারাপ লাগতো সেরকমই এক অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেতা।

আরও পড়ুনঃ ‘প্রেমিক-প্রেমিকা হওয়ার আগে আমরা খুব ভালো বন্ধু’- দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের আসল রহস্য ফাঁস করলেন অস্মিতা-প্রারব্ধি!

অভিনেতা বলেন, ‘যখন আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি তখন একবার দীপা দাস বংশী বললেন জগন্নাথ গুহ একজন ছেলে খুঁজছে মুন্সি প্রেম চাঁদের গল্পের জন্য। তো আমি ঠিকানা নিয়ে তার সঙ্গে দেখা করতে যাই। তিনি আমাকে আদর আপ্যায়ন করে চা টা খাইয়ে কথা বলতে বসেন। কথাবার্তা চলতে থাকে তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেন হাল চালাতে পারি কিনা, আমি বলেছিলাম পারি। অল্প আধটু পারতাম তখন আমাকে একেবারে কাঁচা খিস্তি দিয়ে বলেছিলেন তোমার কোন ধারনা আছে হাল চালাতে গিয়ে একবার পড়লে ভাঙলে নয় তোমার পা কাটবে না গরুর পা কাটবে। সেই ঘটনার কথা আমার আজও মনে আছে।’

Back to top button