অভিনয় ছাড়ার চরম সিদ্ধান্ত নিলেন ইচ্ছে পুতুলের জিষ্ণু, প্রেমিকার থেকে আলাদা হতে এমন সিদ্ধান্ত!

জি বাংলার (Zee Bangla) বহুল চর্চিত ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Ichche Putul)। এই মুহূর্তে স্টুডিও পাড়ার হট টপিক এই ধারাবাহিক। কারণ টিআরপি কম থাকার কারণে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে ইচ্ছে পুতুলের। ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে শুটিং। চলতি মাসের ১০ তারিখ শেষ সম্প্রচার। তবে শেষের আগে ধারাবাহিকের গল্পে চলছে টান টান উত্তেজনা।

ইচ্ছে পুতুলের শেষটা কেমন হতে চলেছে জানতে অধীর আগ্রহ দর্শকদের। এই মুহূর্তে, ধারাবাহিকের খলনায়িকা ময়ূরী জেলে। মেঘ ও নীলের মধ্যে একমাত্র কাঁটা ছিল সে। মেঘনীলের জীবন থেকে ময়ূরীর বিদায় মসৃন করে দেবে তাদের জীবন। তারপর দর্শক দেখবে মেঘনীলের সুখী গৃহকোণ।

অন্যদিকে, অত্যাচারী স্বামী রূপের খপ্পর থেকে ছাড়া পেয়েছে গিনি । তবে মেঘ আর নীলকে কাছাকাছি আনতে জিষ্ণুর সঙ্গে হাত মিলিয়ে ছিল সে। তবে একে অপরের কাছাকাছি এসেছে গিনি আর জিষ্ণুও। একে অপরকে মনের কথা জানাতে দেরী করেনি তারা। ধারাবাহিকে জিষ্ণুর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা শমীক চক্রবর্তী। দর্শকমহলে বেশ জবর ফ্যানবেস তাঁর। এবার শমীকের ব্যক্তিগত জীবনে ঝড়।

অনেকদিন ধরে অভিনেত্রী সোনালিসা দাসের সঙ্গে সম্পর্কে আছেন অভিনেতা শমীক চক্রবর্তী। তবে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে চলছিল মনমালিন্য। তাই তিক্ততা না বাড়িয়ে একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যুগল। আর তাতে মানসিক ভাবে ভেঙে পড়েছে শমীক।

আরও পড়ুনঃ সংজ্ঞাহীন হয়ে পড়ে যান রণজয় বিষ্ণু! তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল অভিনেতাকে, কী হল অভিনেতার?

সমাজমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের আপডেট নিয়ে বরাবর অকপট শমীক। তাই এবারেও লাইভে এসে জানালেন তাঁর ও সোনালিসার সম্পর্কের অবনতির কথা। এদিনের জীবনের কথা বলতে বলতে চোখে জল এসে যায় শমীকের। জানান, বেশ কিছুদিনের একটি ব্রেক নিচ্ছেন তিনি। সমাজমাধ্যম ও কাজ থেকে আপাতত দূরে থাকতে চান। সময় দিতে চান নিজেকে।

Back to top button